পরকীয়ার জের, একই শাড়িতে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,মাথাভাঙ্গা: একই শাড়িতে পরকিয়া প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট (Nayarhat) গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ির ঘনার বাড়ি এলাকায়। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে পরকিয়া প্রেমে লিপ্ত ছিল ওই যুগল। দুজনেই বিবাহিত। তবুও তারা পরকিয়া প্রেমে লিপ্ত হয়। পরকিয়া প্রেমিক যুগলের নাম আরতি বর্মন এবং খোকন বর্মন (প্রসেনজিৎ)। মৃত মহিলার স্বামী নিরোধ বর্মন সংসার বাঁচাতে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। এই সুযোগকে কাজে লাগিয়ে পরকিয়া প্রেমে লিপ্ত হয় ওই মহিলা বলে অভিযোগ।

মৃত মহিলা আরতি বর্মনের (Arati Barman) বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। কিন্তু মৃত বিবাহিত খোকন বর্মন (প্রসেনজিৎ) এর বাড়ি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগরামগুড়ি (Bhogramguri) এলাকায়। খোকন বর্মন পেশায় টোটোচালক (TOTO Driver)। দুজনেরই স্বামী, স্ত্রী এবং দুটি করে বাচ্চা রেখে একই শাড়িতে গাছের ডালে ফাঁস লাগিয়ে পরকিয়া প্রেমিক যুগল আত্মহত্যা করে। স্থানীয় বাসিন্দা সুশীল বর্মন জানান, পরকিয়া প্রেমের জেরেই এই আত্মহত্যা। দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমে লিপ্ত ওই যুগল। খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ।

ঝুলন্ত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। পুলিশ দুই বাড়ির পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে। মনস্তত্ত্ববিদদের মতে সমাজে ক্রমাগত বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়ছে। ফলে ঘটছে অবৈধ সম্পর্ক আর তার শেষ পরিণতি আত্মহত্যা। সেখানে ভেসে যাচ্ছে একাধিক সংসার।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির