অশান্তি বাঁধানোর ছক! ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার এসটিএফের

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকেলে কলকাতা পুলিশের এসটিএফ (STF) ১২০ রাউন্ড কার্তুজ-সহ এক ব্যক্তিকে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আটক করেছে। আটক ব্যক্তির কাছ থেকে মেচেদার একটি টিকিটও উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তি কেতুগ্রামের বাসিন্দা।কেতুগ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মাঝিকে গ্রেফতার করেছে এসটিএফ।কলকাতা পুলিশের এসটিএফ এর বিশেষ অভিযানে ধরা পড়ে। তারা গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলায় অভিযান চালায় এবং ১২০ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তির কাছ থেকে মেচেদার (Mecheda)একটি টিকিট পাওয়া গেছে, যা এই ঘটনার রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।১২০ রাউন্ড কার্তুজ-সহ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ। রবিবার বিকেলে ধর্মতলা বাসস্ট্যান্ড (Esplande Bus Stand) থেকে তাঁকে আটক করা হয়। প্রাথমিক ভাবে বাসে করেই ওই ব্যক্তি এসেছিলেন বলে মনে করছে পুলিশ।

কোথা থেকে কী উদ্দেশ্যে এই কার্তুজ (Bullet) আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক ব্যক্তিকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়েছে।নজর এড়িয়ে কীভাবে এল এত কার্তুজ শহরের বুকে তা জানতে চাইছে পুলিশ। সামনের বছর বিধানসভা নির্বাচন।তার আগে শহরের প্রাণ কেন্দ্রে কার্তুজ উদ্ধারে বেশ কিছুটা চিন্তায় কলকাতা পুলিশ।শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা বাসস্ট্যান্ডে এই বিপুল পরিমাণ কার্তুজ ধৃত ওই যুবক বিহার থেকে নিয়ে এসেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সড়কপথে এই বিপুল পরিমাণ কারতুজ শেখ কোন চক্রের সাহায্যে নিয়ে এসেছে এবং কতদিন থেকে সেই ধরনের পাচার কাজে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।ধৃত যুবককে সোমবার আদালতে পেশ করবে এস টি এফ।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির