শুভেন্দু অধিকারী ব্যারাকপুর ছাড়তেই হালিশহরে ২০০ জন যোগ দিলেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের পরেই হালিশহরে বিজেপিতে ধস নামল। বিধায়ক সুবোধ অধিকারী(MLA Subodh Adhikari) ,পৌর প্রধান কমল অধিকারী ও শুভঙ্কর ঘোষের হাত ধরে ২০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে ভাটপাড়াতে রবিবার বিকেলে আয়োজিত হয়েছিল তিরঙ্গা যাত্রা। উপস্থিত ছিলেন অর্জুন সিং, কৌস্তভ বাগচী, শীলভদ্র দত্ত সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।এই তিরঙ্গা যাত্রা শুরু হয় জগদ্দল অকল্যান্ড জুট মিলের সামনে থেকে।শেষ হয় ভাটপাড়া(Bhatpara) মোড়ে। 

এই বিশাল মিছিল শেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)ব্যারাকপুর ছাড়ার পরেই বিজেপি থেকে প্রায় ২০০ জন যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী দাবি করেন, ব্যারাকপুরে যতবার শুভেন্দু অধিকারী পা রাখবেন ততবার বিজেপিতে ধস নামবে। তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এভারেস্টে চূড়াতে উঠছেন আর বঙ্গোপসাগরে কিভাবে তলিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী তা সকলে দেখছেন। হালিশহর ব্যারাকপুরের মানুষ জ্ঞানে দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে।

তাই তারা মা -মাটি -মানুষের উন্নয়নের সঙ্গে শরিক হতে তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় আসছেন। আগামী বছর চতুর্থ বারের জন্য ব্যারাকপুরের মানুষ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) মুখ্যমন্ত্রী করবেন বলে বিধায়ক দাবি করেন।যদিও হালিশহরে তৃণমূলে ২০০ জন কর্মীর বিজেপি ছেড়ে যোগদানকে গুরুত্ব দিচ্ছে না স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি এরকম যাওয়া আসা লেগেই থাকে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির