ZERO COVID: করোনা আক্রান্তদের ধাতব বাক্সে বন্দি করছে চিন!

জিরো কোভিড নীতির জেরে কড়া সিদ্ধান্ত গ্রহণ করেছে বেজিং। বেশ কিছুদিন ধরেই ড্রাগনের দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ

Share:

আন্তজার্তিক ডেস্ক: জিরো কোভিড নীতির জেরে কড়া সিদ্ধান্ত গ্রহণ করেছে বেজিং। বেশ কিছুদিন ধরেই ড্রাগনের দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। কিছুদিন বাদেই শীতকালীন অলিম্পিকের আসর বসবে। তাই কড়া পদক্ষেপ গ্রহণ করছে চিন। সেদেশে এখন করোনা ঠেকাতে নিভৃতবাস, বিচ্ছিন্নবাস, লকডাউন- লাগু হয়েছে। কড়া বিধিনিষেধ লাগু রয়েছেই এর মাঝেই লোমহর্ষক এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, করোনায় আক্রান্ত চিনা নাগরিকদের ধাতব বাক্সে বন্ধ করে রেখে চিকিৎসা চালাচ্ছে চিন সরকার। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আগেই জানা গিয়েছিল, করোনা আক্রান্ত ব্যক্তিদের গুলি চালিয়ে হত্যার মত কাণ্ড ঘটিয়েছে চিন সরকার। এছাড়াও একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করে সেদেশের জনগনকে করোনা মুক্ত করার নামে নানা হেনস্থাও করেছে শি জিনপিং-এর সরকার। সেই তালিকায় নবতম সংযোজন ধাতব বাক্স। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট এক খোলা জায়গায় সারি সারি করোনা আক্রান্ত ব্যক্তিদের ধাতব বাক্সে বন্দি করা রাখা হচ্ছে। এর আগে করোনা ঠেকাতে রাতারাতি হাসপাতাল গড়ে ফেলেছিল চিন। এবার এই নতুন পদ্ধতি এনে গোটা বিশ্বকেই চমকে দিয়েছে চিন। সূত্র মারফত জানা গিয়েছে, ওই ধাতব বাক্সে একটি খাট, জলের বোতল ও একটি শৌচাগার দিয়ে অন্ধকারচ্ছন পরিবেশে জোর করে করোনা আক্রান্তদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেখানেই চলছে চিকিৎসা। চিনের শাংচি প্রদেশের জিআন শহরে খোলা হয়েছে এই বিশেষ ধাতব ক্যাম্প। সেই ক্যাম্পে করোনায় আক্রান্ত শিশু থেকে শুরু করে বয়স্ক, গর্ভবতী মহিলা কাউকে রেয়াত করা হচ্ছে না। সকল করোনা আক্রান্ত ব্যক্তিদের বাধ্যতামূলক দু’সপ্তাহের নিভৃতবাসে জোর করে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

দু’দিন আগেই রাজধানী বেজিংয়ে করোনার বাড়বাড়ন্তের জন্য উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছিল চিন প্রশাসন। পাশাপাশি হেনান প্রদেশের অ্যানাঙ শহরে মঙ্গলবার থেকে ফের লকডাউন জারি হয়েছে। নতুন করে যাতে করোনার সংক্রমণ বেলাগাম হতে না পারে, তার জন্য গণহারে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। জিআন শহরের সমস্ত বাসিন্দাকে বাধ্যতামূলক ঘরবন্দির নির্দেশ দিয়েছে শি জিনপিং-এর সরকার। এমনকি খাবার কিনতে যাওয়াতেই রয়েছে নিষেধাজ্ঞা।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের