আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চন্দ্রকোণায় পুলিশের বড় সাফল্য, ভুয়ো সমীক্ষা করতে এসে গ্রেফতার ৯

নিজস্ব প্রতিনিধি :  রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষার কাজ চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই চন্দ্রকোণা থেকে ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দ্রকোণা থানার পুলিশের কাছে খবর আসছিল, কয়েকদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের থেকে নথি সংগ্রহ করছিল। ২জন মহিলা সহ বেশ কয়েকজনের একটি দল ভুয়ো সমীক্ষার কাজ করছিলেন। খবর পেয়ে তৎপর হয় পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে দলের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে দিনভর অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথমে সামনে আসে ভুয়ো তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র ও গোপন তথ্য সংগ্রহ করছে এরা। ভুয়ো সমীক্ষক টিমকে ধরতে চন্দ্রকোনা থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই টিমের সদস্যদের আটক করে পুলিশ। একটি মারুতি ইকো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। নটি মোবাইল, অনেক ভুয়ো আইকার্ড পাওয়া গেছে। বিভিন্ন সংস্থার নামে এগুলো রয়েছে। এরা মুলত ১১ টি বিধানসভা এলাকার সার্ভে করতে এসেছিল বলে পুলিশের দাবি। ধৃতরা হল- খড়গপুর সুলতানপুরের বাসিন্দা কার্তিক মাইতি, উত্তর ২৪ পরগনার বাসিন্দা প্রনিক মন্ডল, শালবনীর বাসিন্দা শ্রমির দত্ত, নদিয়ার বাসিন্দা তহিদুল শেখ, নন্দকুমারের বাসিন্দা সায়নী কুন্ডু, আনন্দপুরের বাসিন্দা সোনালী মান্ডি, ভদ্রেশ্বরের বাসিন্দা সুবর্ণ ঘোষ, নাকাশিপাড়ার বাসিন্দা আশিক শেখ, উত্তর ২৪ পরগনার বাসিন্দা শম্ভুনাথ হালদার।

ভুয়ো পরিচয় পত্র দিয়ে মানুষকে প্রতারণা সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এই দলটি হরিয়ানার গুরগাঁও এর ডিপ লেন্স রিসার্চ কোম্পানির হয়ে সার্ভে, এক্সপ্রেস অ্যাপের মধ্য দিয়ে সাধারণ মানুষের গুরুত্বপুর্ন নথি সংগ্রহ করার কাজ করছিল। যদিও চন্দ্রকোনা শহরের এক হোটেল মালিকের দাবি, তার হোটেলে উঠেছিল কয়েকজন যুবক আইপ্যাকের নাম করে।

কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিল পুলিশ প্রশাসনকে, পাশাপাশি দলীয় স্তরেও সজাগ থাকার বার্তা দিয়েছেন। সম্প্রতি উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকেও এবিষয়ে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের এই বড়সড় সাফল্য।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ