‘গণধর্ষক’ আজহারের মুক্তির বিরোধিতা করায় চট্টগ্রামের রাস্তায় ফেলে হিন্দু ছাত্রীদের বেধড়ক মার

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে রংপুরে শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণে জড়িত কুখ্যাত গণধর্ষক তথা রাজাকার বাহিনীর নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে ইউনূস সরকার। ওই সিদ্ধান্তের বিরোধিতা করে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে রাজাকার বাহিনীর হাতে বেধড়ক মার খেতে হল হিন্দু ছাত্রীদের। পুলিশের সামনেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে তাদের। মারধরে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তার মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনায় ভয়ে সিঁটিয়ে রয়েছেন চট্টগ্রামের হিন্দুরা। প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে হিন্দু ছাত্রীদের বেধড়ক মারধর করা হলেও চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি আবদুল করিম রাজাকার বাহিনীর পাশেই দাঁড়িয়েছেন। ঘটনাটিকে ‘ছোট বিষয়’ বলে সাফাই দিয়েছেন।

গতকাল মঙ্গলবারই (২৭ মে) বিচারের নামে প্রহসন ঘটিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষণে অভিযুক্ত রংপুরের ‘আল-বদর’ কমান্ডার এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ওই সিদ্ধান্তের বিরোধিতায় মঙ্গলবার রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেছিল মুক্তিযুদ্ধের সমর্থক পড়ুয়ারা। ওই মিছিলে হামলা চালায় জামায়াত ইসলামীর সশস্ত্র শাখা ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা। ওই হামলার প্রতিবাদে বুধবার বিকালে প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দিয়েছিল হিন্দু পড়ুয়ারা। সমাবেশ শুরুর মুখে সেখানে হাজির হয় ইসলামী ছাত্র শিবির-জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সশস্ত্র ক্যাডাররা। দু’পক্ষই শ্লোগান ও পাল্টা শলোগান দিতে থাকে। একপর্যায়ে হিন্দু পড়ুয়াদের উপরে চড়াও হয় রাজাকার বাহিনী। হিন্দু ছাত্রীদের প্রকাশ্য রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন আরও কয়েকজন। রাজাকার বাহিনীর হামলায় গুরুতর আহত হন রিপা মজুমদার, শ্রীকান্ত বিশ্বাস সিকু ও সুদীপ্ত গুহ। হিন্দু পড়ুয়াদের  কাছ থেকে কেড়ে নেওয়া ব্যানারে আগুন ধরিয়ে দেয় রাজাকার বাহিনী। প্রতিবাদ সমাবেশের উদ্যোক্তা পুষ্পিতা নাথ সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার সমাবেশের ঘোষণা দেওয়ার পর থেকে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে আমাদের কর্মসূচির বিরুদ্ধে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দেওয়া হয়। এরপর আজ প্রেস ক্লাবের সামনে গেলে আমাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।’

হামলার নেতৃত্ব দেওয়া জুলাই ঐক্যমঞ্চের চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ সাংবাদিকদের সগর্বে বলেন, ‘এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এটা আল বদর, আল শামস-রাজাকার বাহিনীর বাংলাদেশ। এদেশে বাস করতে হলে হিন্দুদের মাথা নিচু করে থাকতে হবে। বাড়াবাড়ি করলে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলেছিল, তার পুনরাবৃত্তি ঘটবে। এ দেশ হিন্দুদের নয়, মুসলিমদের এবং পাকিসতান প্রেমীদের। এটা হিন্দুরা কান খুলে শুনে রাখুন।’

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু