নখদাঁত বের করে ঝাঁপিয়েছে জামায়াত সন্ত্রাসীরা, মধ্যরাতে পুড়িয়ে দিল মুক্তিযোদ্ধার বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে মুক্তিযোদ্ধা নিধনে নখদাঁত বের করে ঝাঁপাল জামায়াত ইসলামীর সন্ত্রাসীরা। দেশ স্বাধীনের যুদ্ধে ঝাঁপানোর অপরাধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতভিটেতে ভাঙচুর-লুটপাট চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করেছে। ওই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। পুলিশ অবশ্য যথারীতি বোবা দর্শকের ভূমিকা পালন করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন একাত্তরের মুক্তিযুদ্ধে লড়াই চালিয়েছিলেন। তাঁর স্ত্রী রাশেদা আখতার কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সহসভানেত্রী এবং উপজেলা পরিষদের প্রাক্তন  মহিলা ভাইস চেয়ারম্যান। যদিও শারীরিক অসুস্থতার কারণে গত এক দশক ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরেই রয়েছেন। বর্তমানে কুমিল্লাতেই বসবাস করছেন। ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেও আলী হোসেনের গ্রামের বাড়ি ভাঙচুর করেছিল জামায়াত সন্ত্রাসীরা।

গত মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ফের বাড়িতে চড়াও হয় জামায়াত সন্ত্রাসীরা। ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘এক-একটা মুক্তিযোদ্ধা ধর, ধরে ধরে জবাই কর’ শ্লোগান দিয়ে বাড়ির কেয়ারটেকারকে সপরিবারে বন্দি করে লুটপাট চালায়। তার পর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পুলিশে খবর দেওয়া সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে প্রতিবেশিরাই ওই আগুন নেভান। আলী হোসেনের স্ত্রী রাশেদা আখতার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর বাদে একজন মুক্তিযোদ্ধার বাড়ি এই ভাবে ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হবে তা ভাবতেই পারিনি। এর জন্যই কী জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধিন করেছিলেন মুক্তিযোদ্ধারা?’

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু