বাংলাদেশে মতুয়াদের উপরে নির্মম হামলা চলছ, অভিযোগ শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ক যান কলকাতায় পার্ক সার্কাসে বাংলাদেশ উপ হাই কমিশন অফিসে। সেখানে তারা দেখা করে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেন। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মতুয়া সম্প্রদায়ের অনেক আত্মীয় ওপার বাংলায় আছে। বাংলাদেশে মতুয়াদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের আত্মীয়ের বাড়ি বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার তার সঙ্গে মতুয়া সম্প্রদায়ের বিধায়করা এসেছেন বলে জানান তিনি। বাংলাদেশে(Banglsdesh) যে ঘটনা ঘটছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা।

তবে বাংলাদেশের সেনাবাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পাচ্ছেন হিন্দুরা। বিরোধী দলনেতা অভিযোগ করেন বাংলাদেশে একটি গ্রামে মোট ১৯ টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ১৯টা বাড়ির মধ্যে দশটি মতুয়া সম্প্রদায়ের বাড়ি এবং ৯টি বৈষ্ণব সম্প্রদায়ের বাড়ি। এরা সকলেই সনাতনী। ওপার বাংলা এবং এপার বাংলা মিলে কোটি কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষজন আছেন। তাই এই ঘটনাতে আর চুপ করে বসে থাকা যায় না সে তার জন্যই প্রতিবাদ জানাতে হাইকমিশনে মতুয়া সম্প্রদায়ের বিধায়কদের সঙ্গে নিয়ে আসা হয়েছে।। শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়ন হোক। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) জানান ,তাকে ডেপুটি হাইকমিশনার(Deputy High Comissionar) জানিয়েছেন হিন্দুদের উপরে আক্রমণের ঘটনায় ৭জন গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশের সরকার হিন্দুদের ৬ হাজার টাকা ও ৩০কেজি করে চাল সাহায্য দিয়েছে। বিরোধী দলনেতা জানান এই সাহায্য যথেষ্ট নয়। যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয় তাহলে সেখানে মতুয়া সম্প্রদায় অনুকুল ঠাকুর এবং ভারত সেবাশ্রম সংঘের এখানকার যারা ইউনিট আছে তাদের মাধ্যমে আর্থিক সাহায্য সেখানে পৌঁছে দেওয়া হবে।

শুভেন্দু অধিকারী  জানান, সেখানকার হিন্দুদের পরিস্থিতি দেখতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। ইতিমধ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যদি কোন প্রতিনিধি দল সেখানে যেতে চায় তাদের দ্রুত ভিসার(Visa) ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার।বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের পাশে আমরা রয়েছি বলে শুভেন্দু অধিকারী জানান, বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা দেখছেন বিষয়গুলো যথাযথভাবে ব্যবস্থা নিক এটাই চাই। এরপর সেখান থেকে শুভেন্দু অধিকারী শিয়ালদা স্টেশনে(Sealdaha Station) চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভে পুলিশের হস্তক্ষেপের ঘটনায় সেখানে যান। চাকরি হারাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হস্তক্ষেপের ঘটনায় বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির