মেমারিতে জোড়া খুনে তদন্তে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা, সংগ্রহ করলেন নমুনা

Share:

নিজস্ব প্রতিনিধি,মেমারি: পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো। শুক্রবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সহ ফরেনসিক(Forensic) টিম। তদন্তে আরও অগ্রগতি আনতেই তাঁদের ঘটনাস্থলে যাওয়া।প্রসঙ্গত, বুধবার মেমারি পৌরসভার (Memery Municipality)১১ নম্বর ওয়ার্ডের মুক্তার বাগান এলাকার কাজীপাড়ায় তাঁদের নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দম্পতির নিথর দেহ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তাঁদের ছেলে হুমায়ুন কবির।

তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে হুমায়ুনের দিকেই। শেষপর্যন্ত বনগাঁ(Banga) পুলিশের হাতে একটি এতিমখানায় ছুরি নিয়ে বেশ কয়েকজনকে আহত করার পর ধরা পড়ে সে। জেরায় সে স্বীকার করেছে, “আমি মেমারিতে মা-বাবাকে খুন করে পালিয়ে এসেছি।”ঘটনার দিনই ঘটনাস্থলে এসেছিল স্নিফার ডগ ও ফরেনসিক টিম। এরপর শুক্রবার ফের তদন্তের প্রয়োজনে হাজির হন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট।

পুলিশ সূত্রে খবর, ধৃত হুমায়ুন কবীরই (Humayun Kabir)এই জোড়া খুনের মূল অভিযুক্ত। ঘটনার মোটিভ ও অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ । এলাকায় এখনো এই জোড়া খুনকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে। যখন ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যায় তখন স্থানীয় মানুষজনকে হটাতে প্রচুর পুলিশ বাহিনী ছিল।শুক্রবার দীর্ঘক্ষণ ধরে ঘটনাস্থল থেকে নানা ধরনের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বাড়ির ভেতরে বিভিন্ন আসবাবপত্র থেকে আঙুলের ছাপ সংগ্রহ করেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপাটরা। শুধু তাই নয় যে জায়গায় মৃতদেহটি পড়েছিল এবং সবার ঘরে যেখানে দম্পতিরা ঘুমিয়ে ছিলেন ঘুমন্ত অবস্থায় তাদের ছেলে খুন করেছিল সেই সব জায়গাগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। একাধিক জায়গা থেকে নমুনা সংগ্রহ করে তারা নিয়ে যান। বর্তমানে ওই বাড়িটি তদন্তের স্বার্থে তালা বন্ধ করে রেখেছে পুলিশ। বাড়ির চারপাশ জুড়ে লাল ফিতে দিয়ে আটকে রেখেছে পুলিশ। ২৪ ঘন্টা সেখানে পুলিশ পোস্টিং রয়েছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির