ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের, উত্তর কোরিয়ার বিরুদ্ধে জারি মার্কিন নিষেধাজ্ঞা

জানুয়ারিতে তারা একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আলোচনার জন্য দরজা খোলা রেখেই উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন প্রশাসন। প্রেসিডেন্টের দফতর থেকে এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলা হয়েছে, জাতিসঙ্ঘের শর্ত লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া। সে কারণে ওই দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।

আন্তর্জাতিকমহলের একাংশ নিশ্চিত ছিল, পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা মেনে নিতে পারবে না আমেরিকা। তবে এতো তাড়াতাড়ি যে সে দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, তা তারা অনুমান করতে পারেনি। গত জানুয়ারি থেকে উত্তর কোরিয়ার সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছিল মার্কিন প্রশাসন।কিন্তু প্রতিটি আলোচনা ব্যর্থ হয়। অন্যদিকে, পিয়ংইয়ং জানিয়ে দিয়েছে, তারা তাদের সামরিক ক্ষমতা বাড়িয়ে তুলবে। সেই প্রকল্পের অঙ্গ হিসেবে চলতি বছর জানুয়ারিতে তারা একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। তাদের এই পরীক্ষার খবরে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল আমেরিকাকে। এবার সে দেশের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করল।

মার্কিন বিদেশ দফতরের মুখাপত্র নেড প্রাইস জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ আলোচনার দরজা খোলা রয়েছে। সরকার বিশ্বাস করে একমাত্র আলাপ-আলোচনার মধ্য দিয়েই উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত করা যেতে পারে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে শুধু আমেরিকা অসন্তুষ্ট হয়নি। অসন্তুষ্ট আলবানিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান এবং ব্রিটেন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। জাতিসঙ্ঘের তরফ থেকে সেই পদক্ষেপ করার আগেই সে দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের