জামাইষষ্ঠীর দিন উত্তরে ভারী বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী তিন চার দিনে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।দশদিন আগেই বর্ষা উত্তরবঙ্গে(North Bengal) প্রবেশ করেছে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরো কিছুটা এগিয়ে বাংলা বিহার ওড়িশা সিকিম রাজ্যে ঢুকে পড়লো বর্ষা। মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই অহল্লা নগর আদিলাবাদ ভবানিপাটনা, পুরি ও হ্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট(Balurghat) পর্যন্ত বিস্তৃত।

এর দ্বারা নিম্নচাপ এই মুহূর্তে মেঘালয় ও অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শনিবার আরো শক্তি হারাবে এই সিস্টেম। অসমে নিম্নচাপ রূপে অবস্থান করছে।উত্তরপ্রদেশে জোড়া ঘূর্ণাবর্ত। রাজস্থান ও পাঞ্জাবের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গতে(South Bengal) শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে। সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খুব সামান্য সময়ে সামান্য বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে।জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ভোগাতে পারে।উত্তরবঙ্গতে শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের(North Bengal) উপরের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। এই পাঁচ জেলার দু – এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।

মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে ।দার্জিলিং, কালিম্পং জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবারের পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতাতে(Kolkata) আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু – এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির