আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামাই ষষ্ঠীর বাজারে সংকোশ নদীর বাঘা আড় মাছের দাম উঠল ৩৫ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি,সংকোশ: পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশির ভাগ নদী গুলিই ঘোলা জলে ও কিছুটা ফুলে ফেঁপে উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রেই নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায়।এর মধ্যেই শনিবার জামাই ষষ্ঠীর আগের দিন অসম-বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার (Alipurduar District)সংকোশ নদীতে বান খোরা জালে ধরা পড়ল পাঁচ ফুট, চার ফুট লম্বা বিশিষ্টের প্রায় ৪৫-৫০ কেজি ওজনের বাঘা আড় মাছ(Aar Fish)। ঘটনার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরতেই মাছকে দেখার জন্য এলাকারই উৎসাহ জনতা ভিড় জমান।

জানা গিয়েছে,এর আগেও বেশ কিছু বাঘা আড় ধরা পড়ে ছিল। এদিন এছাড়াও ৪, ৫ কেজি ওজনের ঘরোয়া মাছ সহ বিভিন্ন মাছও ধরা পড়ে জালে। নদীতে প্রতিবছরই মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে। পরবর্তী সময়ে অসমের ককরাঝার জেলার সাপকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যাবসায়ী খবর পেয়ে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা দর দিয়ে কিনে নিয়ে যায় একটি বিশালাকৃতির মাছকে। রবিবার জামাইষষ্ঠীর বাজারে সেই মাছের দাম আরো বাড়বে বলে জানা গিয়েছে। যা কিনা মৎস্যজীবীদের লাভের মুখ দেখাবে।জামাইষষ্ঠীর আগে শনিবার সকাল থেকেই অগ্নিমূল্য বাজার। কয়েকদিনের বৃষ্টির কারণে আমদানি কম হয়েছে। তার জেরে কাঁচা নাজের দাম বেড়েছে। মাছ – মাংস থেকে ফল, মিষ্টি, সবজি সবকিছুতেই হাত দিলে ছ্যাঁকা খেতে হচ্ছে।

হাজার টাকার বাজার করলেও সেই বাজার থলের এক কোনায় পড়ে থাকছে। মন মত রবিবার জামাইদের খাওয়াতে অনেক টাইম নাজেহাল পোড়াতে হবে শ্বশুর – শাশুড়িদের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই ছবি। ছুটির দিনে জামাইষষ্ঠী মানে হাতে চাঁদ পাওয়ার সমান। শনিবার সকাল থেকে বাজারগুলোতে ভিড় লেগে রয়েছে। বেলা বাড়লে ভিড়ে ঘাটতি দেখতে পাওয়া যায়নি। মাছের দোকান মাংসের দোকান ফলের দোকান সর্বত্র ভিড়। বৃষ্টি না হওয়াই শনিবার সন্ধ্যের পর থেকে বাজার গুলিতে ভিড় বেড়েছে। রবিবার সকাল থেকে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আম , কাঁঠাল, লিচুর দামও বেড়েছে যথেষ্ট। রবিবার ছুটির দিন জামাইষষ্ঠী মানে হাতে চাঁদ পাওয়ার সমান। জামাইকে আদর যত্ন করে বাজার করে এনে খাওয়াতে ব্যস্ত থাকবেন সকলে।

Published by:

Share Link:

More Releted News:

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

শিশুকন্যার সমাধি খুঁড়তে চক্ষু চড়ক গাছ, চাকদহে কঙ্কাল চুরির চাঞ্চল্য, তদন্তে পুলিশ

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ