মুঙ্গেরের অস্ত্র পাচার চক্রের পাণ্ডা লাড্ডুকে গ্রেফতার করল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: এবার মুঙ্গের জেলার অস্ত্র কারখানার পাণ্ডাকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত অস্ত্র কারবারি চক্রের পাণ্ডার নাম ফিরদৌস ওরফে লাড্ডু (Laddu)। তার ব্যাগে তল্লাশি চালিয়ে এসটিএফ আধিকারিকরা ন’টি বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছছেন। এই আগ্নেয়াস্ত্র গুলির মধ্যে চারটি সেমি অটোমেটিক পিস্তল রয়েছে। এইগুলি সবই তৈরি বিহারের মুঙ্গেরে। এই অস্ত্রগুলি পাচার করার জন্য সে আসানসোলে নিয়ে এসেছিল। আসানসোল নর্থ থানায় (Assasoal North P.S.)মামলা দায়ের করেছে এস টি এফ বেঙ্গল টিম।

গোপন সূত্রে খবর পেয়ে, রাজ্য পুলিশের এসটিএফ শাখার আধিকারিকরা আসানসোলের গৌরাঙ্গি রোডের বিপরীতে বার্নপুর ওল্ড সিমেন্ট ফ্যাক্টরির কাছে তাকে হাতেনাতে ধরে ফেলে। সে বৃষ্টির মধ্যে ব্যাগে করে ওই অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে ছিল। ধৃত লাড্ডুর বাড়ি বিয়ারের মুঙ্গের জেলায়। তার নাম ফিরদৌস আলম। বয়স ৪০ বছর। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সিঙ্গেল শট পাইপ গান, দুটি নাইন এমএম পিস্তল, দুটি সেভেন এম এম পিস্তল ও চারটি ম্যাগাজিন, ছটি পিস্তল ম্যাগাজিন, চারটি নাইন এমএম পিস্তলের কার্তুজ ও দশটি ৭.৬৫ এম এম কেবিআর কার্তুজ।

মোট নটি আগ্নেয়াস্ত্র ছটি ম্যাগাজিন ও ১৪ টি কার্তুজ উদ্ধার হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের একাধিক রাজ্যে সে বেআইনি অস্ত্র গুলি ও কার্তুজ চড়া দামে পাচার করত। এই চক্রে তার সঙ্গে বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে বেঙ্গল এস টি এফ টিম (Bengal STF Team)।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির