ইন্টার মিলানকে গুঁড়িয়ে ইউরোপ সেরার মুকুট পিএসজি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (৩১ মে) রাতে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে গোলবন্যায় (৫-০) ভাসিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল লুইস এনরিকের দল।  জোড়া গোল করে জয়ের নায়ক হলেন ১৯ বছরের দিজিরি দুয়ে। ন্যূনতম প্রতিরোধটুকু গড়তে পারল না ইন্টার মিলান। তারুণ্যের উদ্যমের কাছে পরাজিত হল অভিজ্ঞতা।

আলিয়াঞ্জ অ্যারনায় এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলত থাকে পিএসজির তরুণ খেলা। একের পর এক আক্রমণ শানিয়ে ইন্টার মিলানের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন আশরাফ হাকিমি-দিজিরে দুয়ে’রা।  ম্যাচের ১২ মিনিটে ইন্টার মিলানের রক্ষণের পতন ঘটান আশরাফ হাকিমি। ভিতিনিয়ার পাস ডি-বক্সে ধরে সামনে মিলানের গোলরক্ষক এগিয়ে আসতে দেখে চোখের পলকে পাস বাড়ান হাকিমিকে। ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় জালে ঠেলে দিলেন মরক্কোর রাইট-ব্যাক। যদিও পুরনো দলের বিরুদ্ধে  গোল করে কোনও রকম উচ্ছ্বাস প্রকাশ করেননি হাকিমি। বরং ইন্টারের সমর্থকদের দিকে দু’হাত জোড় করতে দেখা যায় তাঁকে। প্রথম গোল্বর আট মিনিট বাদে ম্যাচের ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে প্রতি আক্রমণে ওঠে এনরিকের শিষ্যরা। সতীর্থের পা থেকে ডি-বক্সে বল পেয়ে শট নেন ১৯ বছর বয়সী দুয়ে, সামনে ডিফেন্ডার ফেদেরিকো দিমার্কোর পায়ে লেগে একটু দিক পাল্টে বল যায় জালে।

এই গোলের সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় জায়গা করে নেন দুয়ে। ১৯ বছর ৩৬২ দিন বয়সে তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার কৃতিত্ব গড়লেন। আগের দুজন হলেন পাত্রিক ক্লুইভার্ট ও কার্লোস আলবের্তো। প্রথমার্ধে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে, আক্রমণে একচেটিয়া চাপ ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছিল পিএসজি। বিপরীতে পাল্টা আক্রমণে ইন্টারের দুটি প্রচেষ্টার একটিও লক্ষ্যে ছিল না।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় পিএসজি। ১৮ মিনিটে ফের গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন দুয়ে। তিন গোলে পিছিয়ে থেকে কার্যত হাল ছেড়ে দেয় ইন্টারের খেলোয়াড়রা। অন্যদিকে প্রথমবার শিরোপা জয়ের গন্ধ পেয়ে আরও আগ্রাসী হয়ে ঝাঁপায় দুয়েরা। ম্যাচের ৭৩ মিনিটে দেম্বেলের থেকে বল পেয়ে বাঁ প্রান্ত ধরে দৌড়ে গেলেন কাভারাত্‌স্কেলিয়া। তাঁকে রুখতে পারলেন না কোনও ডিফেন্ডার। সোমারকে পরাস্ত করে ইন্টারের জাল কাঁপালেন।  ৮১ মিনিটের মাথায় দলের পঞ্চম গোল করার সুযোগ পেয়েছিলেন বার্কোলা। তবে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন তিনি। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে সেনি মায়ুলু ইন্টারের কফিনে শেষ পেরেক পুঁতলেন। ৫-০ গোলে ইন্টারকে বিধ্বস্ত করে প্রথমবার ইউরোপ সেরার তকমা জিতল পিএসজি। ৩২ বছর বাদ ফরাসি কোনও ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেল।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু