পোষা ষাঁড় রেগে গিয়ে শিং ঢুকিয়ে দিল বাড়ির গৃহকর্তার পেটে

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি: নিজের পোষা ষাঁড় শিং ঢুকিয়ে দিলো বাড়ির গৃহকর্তার পেটে। সিংয়ের গুঁতোতে পেটের নাড়িভুড়ি বার করে দিল বৃদ্ধর। মৃত্যু হল বৃদ্ধর। পুলিশ সূত্রে জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার(Memery P.S.) বিজরা গ্রামের মাঠে গরু চরাতে গিয়ে ষাঁড়ের গুঁতো খেয়ে মৃত্যু হল এক বৃদ্ধর। মৃতের নাম অধীর কুমার ঘোষ(Adhir Kumar Ghosh) । বয়স ৭০ বছর।মৃতদেহটি রবিবার ময়নাতদন্ত করতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তার বাড়ি মেমারি থানার বিজরা গ্রামে। মৃতের ভাই মধুসূদন ঘোষ জানান , শনিবার দাদা মাঠে গরু চড়াতে গিয়েছিল।

আর সেখানেই তারই ষাঁড়(OX) তার উপর আক্রমণ করে এবং দাদার পেটে শিং দিয়ে গুতো মেরে নাড়িভুড়ি বের করে দেয়। রাস্তা দিয়ে যাওয়া মানুষজন বৃদ্ধর উপর ষাঁড়ের আক্রমণ দেখতে পেয়ে কোন রকমে তাকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাকে প্রথমে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাতে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

কেন পোষা ষাঁড় এই কাণ্ড ঘটাল তা কেউ বুঝতে পারছে না। আপাতত ষাঁড়টিকে বাড়ির উঠোনের একটি নিরাপদ জায়গায় বেঁধে রাখা হয়েছে।প্রতিদিন ওই বৃদ্ধ পোষা ষাঁড়টিকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেতেন। কিন্তু কোনদিন সে এই ধরনের কোন অস্বাভাবিক ঘটনা ঘটায় নি। শনিবার কি কারনে হঠাৎ ওই ষাঁড়টি এমন ক্ষিপ্ত হল ও গৃহকর্তাকে সিং দিয়ে পেটে আঘাত করল তা বুঝতে পারছি না পরিবারের কেউই। ওই ঘটনার পর থেকে ষাঁড়টি একেবারে চুপচাপ হয়ে গিয়েছে।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ