বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমএসসি প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীর রহস্যজনক মৃত্যু। পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার(Paskura P.S.) অন্তর্গত সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনী শাসন এলাকার বছর ২২ এর পড়ুয়া কোয়েল অধিকারীর(Koyel Adhikari) মৃতদেহ উদ্ধার হল মেসের বাথরুম থেকে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে জুয়োলজিতে এম এসসি(MSC) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন কোয়েল। কোয়েল একটি ছাত্রী নিবাসে থাকতো।রবিবার ভোর ৪.৩০ টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তার ছাত্রী নিবাসে।পৌঁছে বাড়িতে ফোনও করেছিল সে।দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই আর যোগাযোগ করা যায়নি।পরে কোয়েলের এক বান্ধবীর কাছ থেকে জানতে পারেন ওই ছাত্রীর মা তার মেয়ে ছাত্রী নিবাসের বাথরুমের ভেতরে সুইসাইড করেছে।

যদিও কোয়েলের মা বলেন, -“কেউ তার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে।তবে সেইরকম ওর কেনো শত্রুতা ছিলো না। পড়াশোনা নিয়েও মানসিক চাপে ছিলেন আমার মেয়ে।মাঝে পড়াশুনো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমার মেয়ে।আমরা চাই এর সঠিক তদন্ত হোক।”পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওই ছাত্রী দিবসের অন্যান্য আবাসিকদের জেরা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে রবিবার ওই ছাত্রীর মেসের ঘর পরিবর্তন হয়। তাকে উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। অন্যান্য আবাসিকরা তার সঙ্গে সাহায্য করে বাড়ি থেকে ফেরার পর তার সমস্ত জিনিসপত্র নিচের ঘরে নামিয়ে দেন।

এরপর তার বাড়ি থেকে দুবার ফোন এলে ওই ছাত্রী নিবাস এর এক আবাসিক নিচে নেমে গিয়ে দেখেন সে তখন বাথরুমে যাচ্ছে। পরে দীর্ঘক্ষন বাড়ির সঙ্গে যোগাযোগ না হলে আবার ওই ছাত্রীর মায়ের অনুরোধের সে নিচে নেমে দেখেন ওই ছাত্রী নিচের বাথরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এই ঘটনায় ওই ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি। কেন সে আত্মহত্যা করল তা জানতে ওই ছাত্রীর মোবাইল ফোনের তথ্য তল্লাশ করছে পুলিশ। পুলিশ আপাতত ওই ছাত্রীর মৃত্যুতে অস্বাভাবিক তু বলে কেস রুজু করেছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির