নতুন মহকুমা হচ্ছে ফরাক্কা, ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মহকুমার তালিকায় এবার জুড়তে চলেছে ফরাক্কার নাম। সোমবার (২ জুন) নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরাহিত্যে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফরাক্কাকে মহকুমা হিসাবে গড়ে তোলার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়।  পাশাপাশি স্বরাষ্ট্র, স্বাস্থ্য, অর্থ, আইন ও পুর দফতরের ৩৩৬টি পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণের ছাড়পত্রও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

গত এপ্রিলে ওয়াকফ আইনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান-সহ একাধিক এলাকা। গত ৬ মে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সুতির ছাবঘাটিতে প্রশাসনিক বৈঠক থেকেই ফরাক্কাকে নতুন মহকুমা করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে জানিয়ে দেন, ‘ফরাক্কা, শমসেরগঞ্জ, সুতি-১ এবং ২ ব্লক নিয়ে নতুন ওই মহকুমা তৈরি হবে।’ প্রশাসনিক প্রধানের ওই ঘোষণার পরেই ফরাক্কাকে মহকুমা হিসাবে গঠনের কাজ শুরু করে দিয়েছিল রাজ্য প্রশাসন।নবান্ন থেকে জেলা প্রশাসনের কাছে প্রতিটি ব্লকের জনসংখ্যা ও সংশ্লিষ্ট তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। মহকুমা শাসকের জন্য স্থায়ী অফিস এবং বাসভবন তৈরির প্রক্রিয়াও দ্রুতগতিতে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন মন্ত্রিসভার বৈঠকে ফরাক্কাকে মহকুমা ঘোষণার সিদ্ধান্তকে অনুমোদন দেওয়া হয়। এর ফলে মুর্শিদাবাদ জেলায় মহকুমার সংখ্যা বেড়ে হবে ৬। বর্তমানে জেলায় পাঁচটি মহকুমা রয়েছে। ওই পাঁচটি মহকুমা হল-বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল ও জঙ্গিপুর। সুত্রের খবর, সামশেরগঞ্জেই মহকুমার সদর দফতর গড়ে ওঠার সম্ভাবনা। কেননা  ফরাক্কা থেকে সামশেরগঞ্জের দুরত্ব ১৫ কিমি।

পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের গুরুত্বও খানকটা বাড়ানো হয়েছে। দুজনকেই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি আইন পরিকাঠামো ঠিকঠাক করার বিষয়ে বেশ কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব সঠিকভাবে পালিত না হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে খানিকটা উষ্মাও প্রকাশ করেন মমতা।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু