দেহ দিতে ‘হ্যাঁ’ কিন্তু বিয়েতে ‘না’ ,তাই ভাইপোকে খুনের সিদ্ধান্ত কাকিমার

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার:মালদায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার। কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। খুন করে দেওয়ালে গেঁথে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ। এদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে নিয়মিত ওই কাকিমার সঙ্গে ভাইপোর যৌন মিলন হত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। কাকিমা ভাইপোর টাকার লোভে নিজের দেহ দিতে রাজি ছিল । কিন্তু সম্প্রতি ভাইপো সাদ্দাম নাদাব তার কাকিমা মৌমিতা নাদাবকে বিয়ে করার জন্য নাছোড়বান্দা হয়ে ওঠে। কিন্তু কাকিমা, স্বামী সন্তান ছেড়ে ভাইপোকে বিয়ে করতে রাজি ছিল না। ফলে মতবিরোধ শুরু হয় দুজনের মধ্যে। ভাইপো কাকিমাকে ভয় দেখায় সে তার স্বামী ও সন্তানকে খুন করবে। তাই ভয় পেয়ে কাকিমা, ভাইপোকে খুন করার সিদ্ধান্ত নেয়। পুলিশের কাছে জেরার মুখে এরকমই স্বীকারোক্তি দিয়েছেন কাকিমা মৌমিতা। পুলিশ এই স্বীকারোক্তির সত্যতা যাচাই করে দেখছে।

দক্ষিণ দিনাজপুর জেলার তপনে উদ্ধার হয় ভাইপোর দেহ।মালদায় নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার হওয়ার পর মৃত যুবকের কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ সামনে আসে। গ্রেফতার হন অভিযুক্ত। খুন করে দেওয়ালে গেঁথে প্লাস্টার করে দেওয়ার ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুরের তপনে।এমনকি প্লাস্টার করে দেওয়া হয়েছিল ওই মৃতদেহ যেখানে পুঁতে রাখা হয়েছিল । কাকিমার দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বাড়িতে ভাইপো কে খুন করে কুঠুরিতে ঢুকিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছিল।মে মাসের ১৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন মালদার পুখুরিয়া থানার কোকলামারি নাদাব পাড়ার বাসিন্দা সাদ্দাম নাদাব। যদিও তিনি ইংরেজবাজার শহরে তারা আত্মীয়র বাড়িতে থাকতেন। পেশায় ভিন রাজ্যে শ্রমিক সংগ্রহকারী ঠিকাদার এই যুবক। ইংরেজ বাজার থানায় সাদ্দামের আত্মীয়রা নিখোঁজের অভিযোগ জানান স্থানীয় থানায়। তদন্তে নেমে কোনভাবেই ওই যুবকের হদিশ পাচ্ছিলেন না ইংরেজবাজার থানার আধিকারিকেরা। অবশেষে যে আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকতেন সাদ্দাম সম্পর্কে তার কাকিমা মৌমিতা নদাবকে পুলিশ আটক করে। প্রথমে পুলিশকে বিভ্রান্ত করলেও। লাগাতার পুলিশি জেরায় ভেঙে পড়েন মৌমিতা।

তিনি পুলিশের কাছে স্বীকার করেন যে সাদ্দামকে খুন করা হয়েছে। পুলিশের জেরায় তিনি এও জানান, দক্ষিণ দিনাজপুরের তপনে তার বাবার বাড়ির মধ্যেই মাটি খুঁড়ে মৃতদেহ পুঁতে দিয়ে প্লাস্টার করে দেওয়া আছে। সেই সূত্র ধরেই সোমবার সকালে তপন থানার পুলিশের সাহায্য নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মৃতদেহ উদ্ধার করে মালদার ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মৌমিতা নাদাবকে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। কিন্তু পরে সামনে আসে অবৈধ সম্পর্ক ও বিয়ে করার জন্য জেদাজেদির ঘটনা। এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার হওয়া মহিলার স্বামীর দাবি , আমার স্ত্রীকে আমার ভাইপো লাগাতার ব্ল্যাকমেল করতো। তা সহ্য করতে না পারে খুন করা হয়েছে। পুলিশ এই খুনের পেছনে কবে থেকে পরিকল্পনা গ্রহণ হয়েছিল এবং আর কারা কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে। মৃতদেহ কাকিমার উপস্থিতিতে তার বাপের বাড়ির মাটির তলা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির