মালদার যুবককে খুনের ঘটনায় ‘সুপারি কিলার’ ব্যবহার করা হয়েছিল, অনুমান পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: মালদার ব্যবসায়ী যুবক খুনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।খুন করে যারা অভ্যস্ত এমন ব্যক্তিদের নিয়োগও করা হতে পারে এমনই সন্দেহ করছেন মৃত ব্যবসায়ী যুবক সাদ্দাম নাদাবের(Saddam Nadab) পরিবার। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে পেশাদারী খুনিদের ব্যবহার করা হয়েছে খুনের ঘটনায়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় যুক্ত তার কাকিমা মৌমিতা হাসানকে গ্রেফতার করেছে।আর কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে মালদার ইংরেজবাজার ও দক্ষিণ দিনাজপুরের তপন থানার (Tapan P.S.)পুলিশ।

প্রসঙ্গত গত ১৪ দিন নিখোঁজ থাকার পর মালদার পুকুরিয়ার কোকলামারি নাদাব পাড়ার বাসিন্দা বিষয় শ্রমিক ঠিকাদার সাদ্দাম হোসেনের মৃতদেহ দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে উদ্ধার হয়। উদ্ধার হয় কাকিমার বাবার বাড়ি থেকে। মৃতদেহ কুপিয়ে খুন করে দেওয়ালে পুঁতে দেওয়া হয়েছিল।এর আগেই পরিবারের পক্ষ থেকে , ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) অভিযোগ দায়ের করা হয়েছিল যুবককে অপহরণের। অভিযোগ ছিল তার কাকু রহমান নাদাব ও কাকিমা মৌমিতা হাসানের বিরুদ্ধে। এই কাকু কাকিমার মালদা শহরের ইংরেজ বাজারের বাড়িতেই থাকত এই যুবক। ব্যবসার পার্টনার। একদিকে টাকা পয়সা সংক্রান্ত বিবাদ অন্যদিকে দীর্ঘদিন একসাথে থাকার পরে কাকিমার সাথে অতি ঘনিষ্ঠতা ও যৌন মিলনের সম্পর্ক ছিল।

দেহ দিতে রাজি ছিলেন কাকিমা। কিন্তু তাকে বিয়ে করবে বলে জেদ করতে থাকলে এবং বিয়ে না করলে কাকিমার স্বামী ও সন্তানকে মেরে ফেলবে বলে ভাসুরপো হুমকি দিলে ভয় পেয়ে তাকে খুন করার ছক কষে মৌসুমী।এই ঘটনায় মৌমিতা হাসানকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ। সে পুলিশি জেলায় শিকার করে সেই খুন করেছে এবং সেই মৃতদেহ তার বাবার বাড়ি তপনে দেওয়ালের মধ্যে গাঁথা রয়েছে। সাদ্দামকে তপনে ডেকে তার বাড়ির মধ্যে খুন করা হয়।

এরপরই সোমবার তপন থানা ও ইংরেজবাজার থানার পুলিশ তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করে।এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে এমনটাই দাবি মৃত যুবকের পরিবারের।সাদ্দামই ছিলো পরিবারের আয়ের প্রধান উৎস। এখন সংসার কিভাবে চলবে তারা বুঝতে পারছে না।এর আগেও কাকিমার সাথে বিবাদের কথা পরিবারকে জানিয়েছিল সে। ষড়যন্ত্র আগে থেকেই করা হয়েছিল এমনই দাবি পরিবারের। এবার পেশাদার খুনিদের খুঁজছে পুলিশ।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির