ডিউটিতে থাকাকালীন সার্ভিস রিভলবার থেকে গুলি ছুঁড়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর:কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা নদিয়ার এক পুলিশ কর্মীর।উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে ডিউটি পরিবর্তনের সময় নাকা চেকিংয়ের(Naka Checking) দায়িত্বে থাকা কনস্টেবল নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথাতেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।পরিবারের কাছ থেকে জানা গিয়েছে,গুরুতর জখম অবস্থায় প্রাথমিকভাবে তাকে প্রথমে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে (Banga Hospital)পৌঁছন বনগাঁ জেলা পুলিশ সুপার (SP)দীনেশ কুমার।

পরে তার অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম(SSKM) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ সূত্রে খবর,আহত ওই কনেস্টবলের নাম বিভাস ঘোষ। তিনি গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল পদে কর্মরত। দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছিলেন বিভাষ। নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন,বা কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন,তা খতিয়ে দেখছে পুলিশ।প্রসঙ্গত,বছর তিনেক আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পান নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার(krishnanagar Kotwali P.S.) অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ । বয়স মাত্র ২৮।এই মুহূর্তে কলকাতার SSKM-এর ট্রমা কেয়ার ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। অপরদিকে বিভাসের পরিবার জানিয়েছে মানসিক অবসাদ বা পারিবারিক অশান্তি কোনটাই ছিল না।

তাই আত্মহত্যার চেষ্টা করেছেন কনস্টেবল ,একথা মানতে নারাজ তাঁরা। কনস্টেবলের স্ত্রী বলছেন, তিনমাস হলো বিয়ে হয়েছে, রবিবার জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেতে গেছিলেন। সবকিছু একদম ঠিক থাকছিল। এরপর সোমবার কাজে যোগ দিয়ে রাতে নাকা চেকিংয়ের ডিউটি করছিলেন। ফোনে স্ত্রী ও পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন। যেহেতু তিনি কনস্টেবল পদে চাকরি করতেন তাই তাঁর কাছে রিভলবার ছিল না। পুলিশ জানিয়েছে, অন্য এক অফিসারের সার্ভিস রিভলবার নিয়ে বিভাস পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিজের মাথায় গুলি করেন। স্বাভাবিকভাবেই আত্মহত্যার কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিন মাস আগে তার বিয়ে হয় মৌসুমীর সঙ্গে,বর্তমানে তার স্ত্রী মৌসুমী তিন মাসের অন্তঃসত্ত্বা। শনিবার সকালে বাড়ি এসেছিলেন জামাইষষ্ঠীতে। এরপর বিকালেই কর্মক্ষেত্রে ফিরে যান বিভাষ। তারপরেই এই মর্মান্তিক ঘটনা। স্বভাবতই কর্তব্যরত কনস্টেবলের এই আত্মহত্যার চেষ্টা ঘটনায় নদিয়ার কৃষ্ণনগরের বাড়িতে রীতিমতো ভেঙে পড়েছে প্রত্যেকেই। সকলেই চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুক তাদের ঘরের ছেলে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির