মালদার পরিত্যক্ত বুলবুলচন্ডী রেল স্টেশন সমাজ বিরোধীদের বড় আস্তানা

Share:

নিজস্ব প্রতিনিধি,বুলবুলচন্ডী: এক সময় যে রেল স্টেশন যাত্রীদের আনাগোনাতে গমগম করত, আজ সেই স্টেশন পড়ে রয়েছে জরাজীর্ণ, পরিত্যক্ত অবস্থায়। নতুনভাবে স্টেশন সংস্কার করে চালুর কোন উদ্যোগ নেই রেল প্রশাসনের। মালদার বুলবুলচন্ডী রেল স্টেশনের(BulBul Chandi Rail Station) এমনই বেহাল দশায় এখন ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষজন। জানা গেছে, ১৯০৫ সালে মালদার বুলবুলচন্ডীতে রেল লাইন পাতার কাজ শুরু হয়। এরপর ১৯০৮ সাল থেকে সেই লাইনে শুরু হয় ট্রেন চলাচল। এক সময় বহু মানুষ বুলবুলচন্ডী স্টেশন থেকে ট্রেন ধরতেন। ট্রেন থেকে নামতেন। কিন্তু সেসব এখন শুধুই অতীত। দীর্ঘ বহু বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল।

মাঝেমধ্যে চলাচল করে শুধুমাত্র সিঙ্গাবাদগামী মালবাহী ট্রেন(Goods Train)। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসীন্দা তথা এলাকার পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত এবং আইনজীবি তথা স্থানীয় বাসীন্দা প্রশান্ত রায় বলেন, এক সময় বুলবুলচন্ডী রেল স্টেশন বেশ জমজমাট ছিল। যাত্রীবাহী ট্রেন চলাচল করত। যাত্রীদের আনাগোনা লেগে ছিল। কিন্তু ২০১৫ সালের পর থেকে আর কোন যাত্রীবাহী ট্রেন চলে না। স্টেশন পরিত্যক্ত, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঝোপঝাড়, জঙ্গলে ঢেকে গেছে। পরিত্যক্ত স্টেশন চত্বরে সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। অথচ রেল প্রশাসন বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের ব্যাপারে উদাসীন। তারা চান শতাব্দী প্রাচীন এই স্টেশন নতুন করে সংস্কার করে, নতুন রূপে চালু করা হোক। তাহলে হবিবপুর, বামনগোলা ও পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ উপকৃত হবেন। এই বিষয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু (MP Khagen Murmu)বলেন, সাধারণ মানুষের দাবী যুক্তিযুক্ত।

তাই তিনি বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের জন্য গত মাস তিনেক আগেই গুয়াহাটি কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছেন। সেই প্রস্তাব অনুযায়ী কাজ শুরু হলে বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুর ভায়া হবিবপুর, কেন্দপুকুর, পাকুয়াহাট এবং নালাগোলা পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। সাধারণ মানুষ উপকৃত হবেন। কিন্তু তা কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন। আপাতত সমাজ বিরোধীদের ডেরা বুলবুলচন্ডী রেল স্টেশন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর