সল্টলেকের করুণাময়ীতে বিজেপি’র দুদলের মধ্যে তুমুল সংঘর্ষ, চলল লাথি – ঘুষি – চড়

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেকে: প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ। বিধাননগরে বিজেপি কর্মীদের হাতেই আক্রান্ত বিজেপি কর্মীরা। চলল বেধড়ক ঘুষি- লাথি -চড় । এক মহিলা সহ আহত একাধিক। রাজ্যে শাসন ক্ষমতায় না থেকেই বিরোধী দলে থেকে যদি এই পরিস্থিতি হয় তাহলে কি ভয়ংকর সময় অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য কটাক্ষ তৃণমূলের।মঙ্গলবার সকালে বিধাননগরের করুণাময়ীতে(Karunamayee) বিজেপি কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। পুলিশ কর্মীর সাথে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ভাইরাল হওয়া কথোপকথনের ভিত্তিতে, অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) গ্রেপ্তার হওয়ার দাবি নেই এদিনের বিক্ষোভসূচি নেওয়া হয়েছিল সেই।

সেই মতো বিধাননগরের বিজেপি সমর্থকরা জমায়েত হয় করুনাময়ীতে। অভিযোগ এই সময় লেকটাউন অঞ্চলের বিজেপি নেতা পীযূষ কানরিয়ার নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী এসে যোগ দেয় এদিনের বিক্ষোভসূচিতে। এরপরই তারা জড়িয়ে পড়েন নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও মারামারিতে। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে, নিজেরা নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হাতে দলীয় পতাকা নিয়ে শুরু হয় একে অপরকে আক্রমণের ঘটনা। পতাকা গুটিয়ে ডান্ডা দিয়ে চলে বেধড়ক মারধরের পালা।বিধান নগরের বিজেপি নেতৃত্ব দাবি করে পীযূষ কানুরিয়া লোকজন নিয়ে এসে তাদের উপরে হামলা করেছে।

এমনকি পীযূষ কানরিয়াকে (Pijus Kanaria)সাসপেন্ড হওয়া বিজেপি কর্মী বলেও দাবি করে তারা। যদিও অপরদিকে পীযুষ কানারিয়া জানায় তাদের দল বড় হচ্ছে তাই এ ধরনের ঝামেলা হতেই পারে । তবে তারা দলীয় বিষয় দলের ভেতরেই মিটিয়ে নেবেন বলেও দাবি করেছেন। কিন্তু এই দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পেরে অনেকেই আহত অবস্থায় হতে হয় বিধান নগর হাসপাতালে। কারোর মুখে চোট লাগে কারোর চোখে কারোর বা কাঁধে বা পিঠে লাগে আঘাত। কোন পক্ষ অভিযোগ না করায় পুলিশ এ ব্যাপারে নাক গলায় নি।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির