মাটির পাত্রে জল খাচ্ছেন, ব্যবহারের সঠিক পদ্ধতি না জানায় স্বাস্থ্যহানি ঘটছে না তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে ঘরে ঘরে ফ্রিজ। ঠান্ডা জলের প্রয়োজন হলে সেখান থেকেই বোতল বার করে পান করা যায়। একটা সময় ছিল যখন এই বাংলা তথা ভারত জুড়ে ঘরে ঘরে দেখা যেত বড় মুখের জালা ও সরু মুখের কুঁজো। মাটির বড় পাত্রে জল ভরে রেখে দেওয়া হত। জল যাতে ঠান্ডা থাকে তার জন্য সাদা থান, ধুতি কাপড়ের টুকরো অথবা গামছা ভিজিয়ে জ্বালার গায়ে জড়িয়ে দেওয়া হত। বর্তমান সময়ে ফ্রিজের জল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তা বুঝতে শিখেছেন অনেকেই। তার ফলে বহু মানুষ ফিরে গিয়েছেন মাটির বোতল বা মাটির পাত্রর দিকে। উদ্দেশ্য সুস্বাস্থ্য বজায় রাখা। কিন্তু মাটির পাত্রে জল খেলেই কি স্বাস্থ্যের সমৃদ্ধি বজায় রাখা সম্ভব? কুঁজো, জালা বা মাটির বোতলে জল খাওয়াও কি সম্পূর্ণ নিরাপদ? মাটির পাত্রের জল খেতে চাইলে কী কী সাবধানতা অবলম্বন করবেন জেনে নিন।

আসলে মাটির পাত্রে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার জন্মায়। তাই এই পাত্র যদি ভালভাবে পরিষ্কার করে ব্যবহার করা না হয় তাহলে শরীর খারাপ হতে পারে। আর যে পাত্রতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে সেই পাত্রের জল খেলে শরীরে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তা কমবেশি সকলেরই জানা। তাই মাটির পাত্রে জল খেতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে।

যেমন ধরুন নতুন পাত্র প্রথমে কিনেই ব্যবহার করা উচিত নয়। তাকে আগে ভাল করে পারলে একটা দিন জলের মধ্যে ভিজিয়ে রাখুন। এর ফলে মাটির পাত্রের গায়ে যদি কোন সূক্ষ্ম ছিদ্র থাকে তা বন্ধ হয়ে যাবে।

তারপর সেই পাত্র ভালভাবে ঘষে পরিষ্কার করুন। তার জন্য বেকিং সোডা ও লবণ ব্যবহার করুন। সাবান গুঁড়ো ব্যবহার করবেন না। এরপর মাটির পাত্র যখন ধোবেন তখন হালকা গরম জলে ধুয়ে নিন। সাবান বা ডিটারজেন্ট দিয়ে জল খাওয়ার পাত্র ধোবেন না। ভালভাবে ধোয়া না হলে সাবান জলের সঙ্গে মিশে বিষক্রিয়া পর্যন্ত তৈরি হতে পারে।

এতক্ষণ ধরে জল খাওয়ার জন্য যে মাটির পাত্র পরিষ্কার করলেন, তা ভালভাবে রৌদ্রে শুকিয়ে নিন। এমনিতেই যে কোনও জিনিস রোদে দিলে তাতে জন্মানো ব্যাকটেরিয়ায় মৃত্যু হয়। এ ক্ষেত্রেও অন্যথা হবে না।

এই প্রতিবেদন পড়ে যদি আপনার মনে কোনও সন্দেহ থাকে যে রোদে দেওয়ার পরেও মাটির পাত্র থেকে ব্যাকটেরিয়া দূর হবে কিনা, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। লেবু বা ভিনিগারের কয়েক ফোঁটা রস জলে দিয়ে তাতে মাটির পাত্র একদিন ভিজিয়ে তারপর তা পরিষ্কার জলে ধুয়ে নিন।

জালা, কুঁজো বা মাটির বোতলে জল রাখলে কিন্তু দু থেকে চার দিনের বেশি সেই জল রাখবেন না। তার মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি জল শেষ না হয় তাহলে আবার সেই পুরনো নিয়মেই ধুয়ে নেবেন, মানে বেকিং সোডা ও লবণ দিয়ে ভাল করে ঘষে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে জল ভরবেন।

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে