বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ কোটি টাকার আর্থিক দুর্নীতি, তদন্তে নামল ইডি

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ব্যাঙ্ক থেকে বিস্তারিত তথ্য চেয়েছে ইডি। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট তুলে নেওয়া হয়েছিল। যাতে প্রায় ১ কোটি ৯৩ হাজার ৮৭৬ টাকা ছিল। আর সম্পূর্ণ টাকা জমা পড়েছিল ঠিকাদারের অ্যাকাউন্টে। এ নিয়েই গত এক বছর ধরে মামলা চলছে। এবার এই মামালায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামল ইডি। এই আর্থিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-রেজিস্ট্রার দেবমাল্য ঘোষ।

সেখানে তিনি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের আবেদন জানিয়েছিলেন। এমনকী CID এর উপর ভরসা হারানোর কথাও জানিয়েছিলেন। অভিযোগ ছিল, CID এখনও মামলা এগিয়ে নিয়ে যেতে পারেনি। এই ঘটনায় প্রধান অভিযুক্ত ভক্ত মণ্ডলকে দেড় বছরেও গ্রেফতার করতে পারেনি। প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি বর্ধমানের বড়বাজার এলাকায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বিশ্ববিদ্যালয়ের FD-র ২ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল। তাও আবার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই। আর এই টাকা পরবর্তীতে জমা পড়েছিল ঠিকাদারের ব্যাংক অ্যাকাউন্টে।

তা নিয়েই রীতিমতো হৈচৈ পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। এ বিষয়ে ব্যাঙ্কের কাছে কৈফিয়ৎ চেয়েছিল বিশ্ববিদ্যালয়। কারণ এমন কোনও আবেদন ব্যাঙ্কের কাছে করেনি বিশ্ববিদ্যালয়। এরপরেই বিষয়টি বর্ধমান থানায় জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে সিআইডি এই বিষয়ে তদন্তের দায়িত্ব নেয়। চার্জশিটে ভক্ত মণ্ডল-সহ ১০ জনের নাম রয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিন অফিসারের নামও রয়েছে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং স্থাবর-অস্থাবরের তালিকা জানতে চেয়েছে ইডি।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ