চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এক কিশোরীকে হত্যা করে তার মৃতদেহ একটি স্যুটকেসে করে রেললাইনের ধারে ফেলে রেখে যাওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। কিশোরীর দেহ ২১ মে পাওয়া গিয়েছিল। বেঙ্গালুরু গ্রামীণ বিভাগের সূর্যনগর পুলিশ বিহার থেকে সাতজন অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কর্ণাটকে ফিরিয়ে আনার কাজ চলছে।

অভিযুক্তরা সকলেই বিহারের নওয়াদা জেলার বাসিন্দা। সাতজনের মধ্যে তিনজণের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হল আশিক কুমার, মুকেশ এবং রাজারাম মোহন। পুলিশ জানিয়েছে, আশিক কুমার বিবাহিত এবং দুই সন্তাণের বাবা। পুলিশ অপরাধের নেপথ্যে থাকা উদ্দেশ্য খুঁজে বের করার জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

২১শে মে বেঙ্গালুরুর পুরাতন চাঁদপুরা রেলওয়ে ব্রিজের কাছে একটি ছেঁড়া নীল স্যুটকেস পাওয়া যায়। তার মধ্যে ছিল এক কিশোরীর দেহ। পুলিশ জানতে পারে ১৭ বছর বয়সী কিশোরীর নাম রীমা।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছিল যে মেয়েটিকে অন্য কোথাও খুন করে স্যুটকেসে ভরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। পরে পুলিশ জানতে পারে মেয়েটিকে অন্য জায়গায় হত্যা করা হয়েছিল ঠিকই, তবে তার দেহ স্যুটকেসে ভরে রেললাইনের কাছে একটি ক্যাবে করে নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে কর্ণাটক জুড়ে এর আগেও অনেক নিখোঁজ ব্যক্তির নোটিশ জারি করা হয়েছিল। তাঁদের মধ্যে খুন হওয়া কিশোরীর নামও ছিল। পুলিশ সুপার (বেঙ্গালুরু গ্রামীণ) সিকে বাবা বলেন, “আমরা আমাদের তদন্ত শুরু করেছি। যদিও এই ধরনের ঘটনা সাধারণত রেলওয়ে পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে, কিন্তু আমরাও এর তদন্ত করছি কারণ এই ঘটনার সঙ্গে আমাদের এলাকার সম্পর্ক থাকতে পারে। স্যুটকেসে কেবল মৃতদেহ ছিল- কোনও পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।”

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ