চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আপনার মতোই আমি বিয়ে করব না,’ প্যাড গার্লের শপথ শুনে চমকে গেলেন রাহুল

নিজস্ব প্রতিনিধিঃ ‘আপনার মতো আমিও বিয়ে করব না’, ‘প্যাড গার্ল’ রিয়া পাসওয়ানের শপথ শুনে চমকে গেলেন খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধি। হ্যাঁ, লাল টুকটুকে দেখতে রাহুল গান্ধি এখনও অবিবাহিত। তাঁকে বিয়ে করতে চান না এমন কেউ নেই। দেশের তরুণ প্রজন্ম এখনও তাঁকে দেখে ক্রাশ খান। কিন্তু সুদর্শন রাহুল এখনও কাউকে জীবনসঙ্গিনী বানাননি। আগামী দিনে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তাতেও সন্দেহ রয়েছে! যাই হোক, রাহুল গান্ধির রাজনৈতিক মতাদর্শ গোটা তরুণ প্রজন্মকে প্রভাবিত করে। কিন্তু জানেন কী, রাহুলের বিয়ে না করার শপথও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে? হ্যাঁ, রাহুলের বিহার সফরে এমন কিছু ঘটল, তা শুনে নিজেই চমকে গেলেন রাহুল গান্ধি। বর্তমানে বিহারে নির্বাচনী প্রচারে গিয়েছেন রাহুল গান্ধি। গয়াতে মহিলাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে রাহুল বক্তৃতাও রেখেছেন। তখনই সোশ্যাল মিডিয়ায় ‘প্যাড গার্ল’ নামে পরিচিত রিয়া পাসওয়ানের সঙ্গে রাহুল গান্ধির দেখা হয়। তাঁর সঙ্গে আকর্ষণীয় আলাপচারিতা হয়। ওই অনুষ্ঠানেই পাসওয়ান রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে বলেন যে, রাহুল গান্ধির জন্যেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন।

কংগ্রেস নেতাই তাঁকে রাজনীতিতে যোগদানের জন্য অনুপ্রাণিত করেছেন। এরপরেই তিনি বলে ওঠেন, ‘রাহুল গান্ধির মতো তিনিও কখনও বিয়ে করবেন না।’ যা উপস্থিত সকলকে রীতিমতো হতবাক করে দেয়। তাজ্জব বনে যান খোদ রাহুল গান্ধিও। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। X-এ শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, বস্তি এলাকায় বসবাসকারী রিয়া পাসওয়ান রাহুলের সামনে বলছেন যে,’ আমি এখন জীবনে অনেক এগিয়ে গিয়েছি। আর এটা সম্ভব হয়েছে রাহুল গান্ধির জন্য। কংগ্রেস রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির সূচনা করছেন রাহুল গান্ধি। রাজনীতি হল শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রের উন্নতির প্রথম পদক্ষেপ, কিন্তু অনেকেই এ ক্ষেত্রে যোগ দেন না, বিশেষ করে মহিলারা। বস্তি এলাকায় আমাদের একটি বড় দল আছে। আমরা শক্তি অভিযানের সময় এটি তৈরি করেছি। আমরা মানুষের ছোটখাটো সমস্যা সমাধানের চেষ্টা করি। এখন এমন অবস্থা হয়েছে যে মানুষের কোনও সমস্যা হলে তারা আমাদের কাছে আসে।” এরপর রিয়ার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে রাহুল উত্তর দেন, “আপনি ভাল বক্তৃতা দেন।”

তাতেই উত্তেজিত হয়ে রিয়া পাসওয়ান বলেন, “আপনার মতো আমিও কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন নেতা হতে চাই এবং জনসাধারণের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিতে যোগ দিতে চাই কারণ যখন আমি শক্তি অভিযানে প্রবেশ করি, তখন আমি বুঝতে পারি রাজনীতি আসলে কী।” আর রিয়ার এই কথা শুনে দর্শক মহলে হাসির রোল ওঠে। ২০২২ সালে রিয়া পাসওয়ান খ্যাতি অর্জন করেছিলেন। যখন তিনি একজন আমলা, আইএএস অফিসার হরজোত কৌর ভামরাকে বিনামূল্যে স্যানিটারি প্যাড প্রদানের বিষয়ে প্রশ্ন করেছিলেন। এতেই তিনি ভাইরাল হয়ে যান। আগামী নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। তাই ৬ জুন একদিনের সফরে বিহারে গিয়েছেন রাহুল। নির্বাচনমুখী রাজ্য সফরের সময় তিনি জেডিইউ এবং বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের সমালোচনা করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ