চিকিৎসা চলাকালীন চরম বিপত্তি, রোগীর পকেটেই ফেটে গেল মোবাইল, এরপর….

শনিবার (৭ জুন) উত্তরপ্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির পকেটে থাকা মোবাইল থেকে ভয়ানক বিস্ফোরণ ঘটে হসপিটালে আগুন ছড়িয়ে পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা! পকেটে ফোন নিয়েই হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানেই মোবাইল ফোনের বিস্ফোরণ ঘটে মর্মান্তিক পরিণতি হল রোগীর। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের বারাবাঁকি জেলার কোতোয়ালি হাসপাতালে। বিশেষজ্ঞদের মতে, মোবাইল চার্জে দিয়ে কখনই ফোনে কথা বলা উচিত নয়। বা সারারাতে চার্জে দেওয়া উচিত নয়। এমনকী মোবাইল চার্জে দিয়ে ফোন ঘাটাঘাটি করাও উচিত নয়। তাহলে ভয়ানক পরিণতি হতে পারে। এছাড়াও ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেলে অবিলম্বে ব্যাটারি পরিবর্তন করা উচিত। নয়তো বিপদ অনিবার্য।

জানা গিয়েছে, শনিবার (৭ জুন) উত্তরপ্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির পকেটে থাকা মোবাইল থেকে ভয়ানক বিস্ফোরণ ঘটে হসপিটালে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হাসপাতালের জরুরি ওয়ার্ডের ভেতরে। প্রতিবেদন অনুসারে, গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষের পর গুরুতর আহত হন ওই বাইক চালক অবিনাশ পাল, এরপর তাঁকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। তখনই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার সময় ব্যক্তির পকেট থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বিস্ফোরণ ঘটে এবং ওয়ার্ডের ভেতরে আগুন লেগে যায়।

এতে অন্যান্য রোগী এবং ওয়ার্ডের ভেতরে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হয়। তবে যে ব্যক্তির মোবাইল বিস্ফোরণ ঘটেছে তিনি কেমন আছে জানা যায়নি। এই বছরের মার্চ মাসেও একই রকম ঘটনা ঘটেছিল, যখন মধ্যপ্রদেশের রাজগড় জেলায় পকেটে থাকা মোবাইল বিস্ফোরণে এক যুবক আহত হন। ঘটনার সময় অরবিন্দ তার বাইক চালাচ্ছিলেন। মোবাইল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে যুবকটি নীচ থেকে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের