‘আল্লাহ-র নামে নিজেকে কুরবানি দিলাম’, ঈদে গলা কেটে আত্মঘাতী প্রৌঢ়

'আল্লাকে উৎসর্গ করলাম আমার শরীর'-এই বলেই নিজের গলা কেটে আত্মঘাতী হলেন এক ৬০ বছর বয়সী বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে, শনিবার উত্তর প্রদেশের দেওরিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আল্লাকে উৎসর্গ করলাম আমার শরীর’-এই বলেই নিজের গলা কেটে আত্মঘাতী হলেন এক ৬০ বছর বয়সী বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে, শনিবার উত্তরপ্রদেশের দেওরিয়ায়। গতকাল ছিল ঈদ-উল-আযহা। গোটা দেশ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন নিজের গলা কেটে আত্মহত্যা করলেন ওই বৃদ্ধ। সঙ্গে একটি চিরকুটে লিখে রেখে গেলেন, “আমি আল্লাহ এবং তাঁর রাসূলের নামে নিজেকে উৎসর্গ করছি।” তবে, পুলিশ এখনও চিরকুট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেনি। জানা গিয়েছে, শনিবার সকালে ঈশ মোহাম্মদ আনসারি নামক ওই ব্যক্তি তাঁর বাড়ির কাছে একটি কুঁড়েঘরের ভেতরে ছুরি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এবং তাঁরা তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এবং পুলিশ এসে বৃদ্ধর দেহ প্রথমে জেলা মেডিকেল কলেজে নিয়ে যান। এরপর চিকিৎসার জন্য তাঁকে গোরক্ষপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। তবে, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বৃদ্ধর পরিবার জানিয়েছে, গতকাল সকাল ১০ টার দিকে ঈদের নমাজ পড়ে সৈয়দ মখদুম আশরাফ শাহের দরগা থেকে ফিরে আসেন তিনি। এরপর বাড়ি ফিরেই আনসারি সরাসরি তাঁদের বাড়ির পাশের কুড়েঘরের দিকে চলে যান। সেখানেই একটি সুইসাইড নোট লিখে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ। এক ঘন্টা পরে তার চিৎকার শোনা যায়, এরপর পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্বামীকে এই অবস্থায় দেখে মহিলা চিৎকার করে প্রতিবেশীদের কাছে সাহায্য চান, যারা পরে ঘটনাটি সম্পর্কে পুলিশকে অবহিত করেন।

তবে তাঁর সুইসাইড নোটটি স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষকে হতবাক করেছে। যাতে লেখা ছিল, “একজন ব্যক্তি তাঁর নিজের বাচ্চার মতো একটি ছাগলকে লালন-পালন করে এবং তারপর তা কুরবানি করে। এটিও একটি জীবন্ত প্রাণী। আমাদের নিজেদেরকে কুরবানি হিসেবে উৎসর্গ করা উচিত। আমি আল্লাহর রাসূলের নামে নিজেকে উৎসর্গ করছি।” এ বিষয়ে একটি সংবাদ সংস্থাকে অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার ভার্মা জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মৃত ব্যক্তি নিজেই ক্ষত সৃষ্টি করেছেন। তবে, আমরা সমস্ত দিক থেকে বিষয়টি তদন্ত করছি”।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের