‘রাত কি হমসফর…’ গানে স্বামী পিনাকির সঙ্গে জমিয়ে নাচ মহুয়ার

বিয়ে করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত মাসে বার্লিনের রাজপ্রাসাদে উড়িষ্যার প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে গাঁটছড়া বেধেছেন মহুয়া মৈত্র। আইনিমতে বিবাহ সেরেছেন প্রেমিক যুগল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত মাসে বার্লিনের রাজপ্রাসাদে উড়িষ্যার প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে গাঁটছড়া বেধেছেন মহুয়া মৈত্র। আইনিমতে বিবাহ সেরেছেন প্রেমিক যুগল। অথচ বিয়ের বিষয়টা একমাস ধরে কাউকে জানতেই দেননি মহুয়া-পিনাকি। দিন দুয়েক আগেই মহুয়া-পিনাকির বিয়ের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রথমে মহুয়া বিষয়টিকে ভুয়ো বলে দাবি করলেও পরে তিনি নিজেই বিয়ের জল্পনায় শিলমোহর দেন।

যাই হোক, বিয়ের দিন ঐতিহ্যবাহী বেনারসিতে সেজেছিলেন ৫১ বছর বয়সী কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আর পিনাকির পরনে ছিল সাদামাটা পাজামা পঞ্জাবি। একেবারে সাদামাটা সেজেই পিনাকি মিশ্রকে বিবাহ করেন মহুয়া। তাঁদের বিয়ের দিনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাশাপাশি একটি ভিডিও ইন্টারনেটে আলোড়ন তুলেছে। মহুয়া নিজেই তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই ভিডিওটি আপলোড করেছিলেন। যেখানে তাঁকে স্বামী পিনাকি মিশ্রের সঙ্গে খোশমেজাজে নাচতে দেখা যায় এবং অন্তরঙ্গভাবে নাচতে দেখা গিয়েছে। স্বামীর সঙ্গে কোমল দোলাতেও দেখা যায় মহুয়াকে। এই ভিডিওটির সৌন্দর্য এবং সরলতা সমর্থকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। ভিডিওতে, মহুয়ার মুখে আনন্দ স্পষ্ট ছিল। সঙ্গে পিনাকি মিশ্রকেও তাঁর জীবনসঙ্গীর সমস্ত পদক্ষেপকে সমর্থন করতে দেখা হয়েছে। এই নৃত্যের মাধ্যমে দুজনের মধ্যে দুর্দান্ত বন্ধন প্রতিফলিত হয়েছে।

কখনও মহুয়া মৈত্রকে তাঁর স্বামী পিনাকি মিশ্রের হাত ধরেও নাচতে দেখা গিয়েছে। নবদম্পতিকে একে অপরের চোখে হারিয়ে যেতে দেখা গিয়েছিল। আর গানটি ছিল, মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলে কণ্ঠের ‘রাত কে হামসফর, থাক কে ঘর কো চলে…’। প্রসঙ্গত, মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্র ৩ মে জার্মানির বার্লিনে বিয়ে করেছেন। তবে তাঁদের বিয়ের অনুষ্ঠানটি খুবই গোপনে ছিল। তাঁদের বিয়ের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়তেই মহুয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁদের বিয়ের প্রথম ছবি শেয়ার করেন। যেখানে নবদম্পতিকে বিয়ের কেক কাটতে দেখা গিয়েছিল। পোস্টের ক্যাপশনে মহুয়া লেখেন, ‘ভালবাসা এবং শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ। আমি অত্যন্ত কৃতজ্ঞ।’ বর্তমানে ৫০ বছর বয়সী মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা আসন থেকে দু’বারের সাংসদ। ৬৫ বছর বয়সী পিনাকি মিশ্র ওড়িশার পুরী লোকসভা আসন থেকে চারবারের সাংসদ। দুজনেরই রাজনৈতিক ও জনজীবনে দশকের পর দশকের অভিজ্ঞতা রয়েছে। দুই নেতার এই বিয়ে দেশের রাজনৈতিক জগতেও এক নতুন উদাহরণ হয়ে উঠেছে।

১৯৭৪ সালের ১২ অক্টোবর অসমে জন্মগ্রহণকারী মহুয়া একজন বিনিয়োগ ব্যাঙ্কার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তবে তিনি ভারতীয় যুব কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কিন্তু ২০১০ সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো লোকসভার সাংসদ হন এবং ২০২৪ সালে আবারও একই কেন্দ্র থেকে জয়ী হন। অন্যদিকে ১৯৫৯ সালের ২৩ অক্টোবর ওড়িশার পুরীতে জন্মগ্রহণকারী পিনাকি মিশ্র একজন সিনিয়র আইনজীবী এবং চারবারের সাংসদ। সেন্ট স্টিফেনস কলেজ থেকে ইতিহাস অনার্স এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করা পিনাকী ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভ করেন। পরে তিনি বিজু জনতা দলে যোগ দেন এবং ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরী থেকে নির্বাচিত হন।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের