আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দামি ক্রিম না কিনে রোজ খান একটি ফল, ত্বক থাকবে তারুণ্যে ভরা

নিজস্ব প্রতিনিধি: বার্ধক্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া। একে কখনওই থামানো যায় না। তবে আপনার জীবনযাত্রা যদি স্বাস্থ্যকর হয় এবং যদি সুস্বাস্থ্য বজায় থাকে এমন খাবার খান, তাহলে আপনার বার্ধক্য প্রক্রিয়া কিছুটা হলেও ধীর হতে পারে। আমরা আজ আপনাকে এমন একটি খাবারের কথা বলব যেটি খেলে তারুণ্য দীর্ঘদিন বজায় থাকবে। ত্বক থাকবে টানটান, মসৃণ এবং অবশ্যই স্বাস্থ্যকর।

স্বাস্থ্যকর ফল বলতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পেঁপে। এটি এমন পুষ্টিকর ফল যা শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এটি ত্বক ভাল রাখে, হজম শক্তি বৃদ্ধি করে এবং হৃদযন্ত্রকে সঠিক ভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়াও ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পেঁপের বিকল্প নেই। পেঁপের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা ত্বককে উজ্জ্বল, সুস্থ এবং টানটান করতে সাহায্য করে।

পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যেমন বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং লাইকোপিন। এগুলি ত্বকের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্যকে মন্দীভূত করে। পেঁপের মধ্যে প্যাপিনের মতো এনজাইম থাকার কারণে অধিক মাত্রায় কোলাজেন উৎপন্ন হয়। কোলাজেনের বৃদ্ধি ত্বকের বলিরেখা কমাতে এবং কোমলতা বজায় রাখতে সাহায্য করে।

পেঁপে নিঃসন্দেহে শরীরের জন্য অত্যন্ত ভাল একটি ফল। কিন্তু শুধু পেঁপে খেলেই যে বার্ধক্য দূরে থাকবে তা কিন্তু নয়। বার্ধক্যকে দূরে রাখতে গেলে এবং ত্বকে তারুণ্য ধরে রাখতে গেলে নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত, প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত এবং বাইরের জাঙ্ক ফুড জাতীয় খাবার অবশ্যই বন্ধ করা উচিত।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ