মুম্বইতে চলন্ত পুষ্পক এক্সপ্রেস থেকে পড়ে কমপক্ষে ৫ যাত্রীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা। সোমবার (৯ জুন) সকালে মুম্বই থেকে লখনউগামী পুষ্পক এক্সপ্রেসে অত্যধিক ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে কমপক্ষে ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেেছে থানের কোপর-দিবা রেল স্টেশনের মধ্যবর্তী জায়গায়।

পশ্চিম রেলের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ছেড়েছিল লখনউগামী পুষ্পক এক্সপ্রেস। ট্রেনটিতে প্রচণ্ড ভিড় হয়েছিল। থানের কোপর ও দিবা স্টেশনের মধ্যবর্তী জায়গায় চলন্ত ট্রেন থেকে একাধিক যাত্রী রেললাইনের উপরে পড়ে যান। মাথায় প্রচণ্ড চচোট পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ যাত্রী। আরও বেশ কয়েকজন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেল ও পুলিশের পদস্থ আধিকারিকরা। কীভাবে ওই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড ভিড় থাকায় অনেকেই দরজায় ঝুলে গন্তব্যে যাচ্ছিলেন। ভিতর থেকে আচমকা চাপ আসায় ভারসাম্য রাখতে পারেননি। দরজা থেকে ছিটকে রেললাইনের উপরে পড়ে যান। ট্রেনের ভিতরে থাকা অন্যান্য যাত্রীরা চোখের সামনে ওই বীভ‍ৎস ঘটনা দেখে নির্বাক হয়ে যান।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের