প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে হত্যার ছক সাজিয়েছিলেন সোনম, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

মেঘালয় পুলিশ জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্বামী রাজাকে খুন করেছেন সোনম। প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে যোগসাজশে হত্যাকাণ্ডটি সাজিয়ে ছিলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। গত সোমবার মেঘালয়ের ওয়েইসাডং জলপ্রপাতের কাছে খাদে পাওয়া যায় রাজা রঘুবংশীর দেহ। খুন হয়েছেন তিনি। আর স্বামীকে খুনের অপরাধে গতকাল উত্তর প্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেছেন রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রাজবংশী। পাশাপাশি কয়েকদিন তল্লাশির পর আরও তিন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। সোনম আত্মসমর্পণের পরপরই রাজাকে খুনের রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুলিশ এখন দাবি করছে যে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই স্বামীকে ঠিকাদার খুনিদের সাহায্যে নির্মমভাবে হত্যা করেছেন সোনম। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা সাজিয়েছিলেন সোনম। প্রমাণ পাওয়া গিয়েছে যে, খুনিরা রাজাকে ভোজালি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

গত ১১ মে রাজার সঙ্গে বিয়ে হয়েছিল সোনমের। এরপর ২০ তারিখে তাঁরা মেঘালয়ে হানিমুনে যান। কিন্তু গত ২৩ মে মেঘালয় থেকে রাজা রঘুবংশী এবং তাঁর নববিবাহিতা স্ত্রী সোনম আচমকাই নিখোঁজ হয়ে যান। এক সপ্তাহ পর, ২ জুন রাজার মৃতদেহ পাওয়া যায় খাদে। এরপর সোনমের খোঁজে তল্লাশি শুরু করেন মেঘালয় থানার পুলিশ। অবশেষে গতকাল গাজিপুর থানায় সোনম আত্মসমর্পণ করেন। মেঘালয় পুলিশ জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্বামী রাজাকে খুন করেছেন সোনম। প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে যোগসাজশে হত্যাকাণ্ডটি সাজিয়েছিলেন তিনি। ৮ জুন চাপের মুখে আত্মসমর্পণ করে সোনম এবং রাজ। পরে দুজনকেই গ্রেফতার করা হয়। তবে রাজ কুশওয়াহা সম্পর্কে এখনও বেশি কিছু জানা যায়নি।

যদিও রাজার পরিবারের লোক সোনমকে সরাসরি খুনের জন্য অভিযুক্ত করেননি। রাজার ভাই জানিয়েছেন, যদি রাজ কুশওয়াহা তারা দাদাকে খুনের জন্যে জড়িত থাকেন তবে সোনমও জড়িত রয়েছে। তাঁরা হানিমুনের জন্যে প্রথমে মেঘালয় পরিকল্পনা করেননি।  প্রথমে গুয়াহাটির কামাখ্যা মন্দির পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন এই দম্পতি। হঠাৎ পরিকল্পনা পরিবর্তনের ফলে তারা প্রতিবেশী মেঘালয়ে চলে যান। তবে তারা কোনও ফিরতি টিকিট বুক করেননি। তখনই তাঁর সন্দেহ হয়েছিল। বিষয়ে মেঘালয় পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন যে, তারা নন্দগঞ্জের একটি ধাবায় সোনমকে জ্বরে আক্রান্ত অবস্থায় পেয়েছে। এবং সেখানেই তিনি আত্মসমর্পণ করেছেন। চাপের মুখেই আত্মসমর্পণ করেছেন। আরও তিনজন অভিযুক্ত, যার মধ্যে দুজন ইন্দোরের এবং একজন উত্তর প্রদেশের লালিপুরের।

এদিকে সোনমের পরিবার মেয়েকে সমর্থন করে জানিয়েছেন, রাজার মৃত্যুর পেছনে কোনও দায় নেই সোনমের। কারণ দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছিল। এই ঘটনায় রাজার পরাবার সিবিআই তদন্তের দাবি করেছেন। এদিকে রাজার ভাই জানিয়েছেন, “দুজনেই তাদের দাম্পত্য জীবনে সুখী ছিল। আমি কখনও তাদের দুজনকে ঝগড়া করতে দেখিনি। পুলিশ আমার ভাইয়ের ময়নাতদন্তের রিপোর্টও হস্তান্তর করেনি। আমরা চাই মধ্যপ্রদেশ পুলিশ এবং সিবিআই এই মামলার তদন্ত করুক। সোনমের ভালো আচরণ ছিল। যদি এই ঘটনায় তিনি জড়িত না থাকেন তবে তাকে অভিযুক্ত করা উচিত নয়। তবে যদি তিনি জড়িত বলে প্রমাণিত হন তবে তাকে ফাঁসি দেওয়া উচিত।”

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের