মেলেনি কানাডার ভিসা, হতাশায় গুলি করে নিজেকেই শেষ করলেন পঞ্জাবের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: কানাডায় পাড়ি জমিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখত বার্নালা জেলার সুখপুরার বাসিন্দা ১৯ বছরের দিলপ্রীত সিংহ। কিন্তু ভাগ্য সহায় ছিল না। বার বার বাতিল হচ্ছিল কানাডার ভিসার আবেদন। একটু–একটু করে স্বপ্ন ভেঙে যাওয়ায় ক্রমশই চেপে বসেছিল হতাশা। শেষ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকাই মূল্যহীন হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। আর তাতেই নিজেকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। রবিবার (৮ জুন)রাতে কাকার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে শেষ করল ১৯ বছরের তরতাজা যুবক। রক্ত নদীর ধারায ভেসে গেল ভাগ্য বদলের স্বপ্ন। দিলপ্রীতের মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় থানার ওসি গুরমিন্দর সিংহ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কানাডায় যাওয়ার চেষ্টা চালাচ্ছিল সুখপুরা গ্রামের বাসিন্দা দিলপ্রীত। তার বোন ও আত্মীয়দের অধিকাংশই ওই দেশের বাসিন্দা। কিন্তু বার বার দিলপ্রীতের ভিসার আবেদন খারিজ করে দিয়েছিল কানাডার দূতাবাস। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। গত কয়েকদিন ধরেই মনমরা হয়েছিল। রবিবার রাতে নিজের ঘরে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। তার পরে কাকার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে নিজেকে লক্ষ্য করে গুলি চালিয়ে আত্মঘাতী হয়। গুলির শব্দ শুনেই পাশের ঘরে থাকা মা ও ঠাকুরমা ছুটে আসেন। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় দিলপ্রীতকে পড়ে থাকতে দেখেন।ততক্ষণে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ১৯ বছরের তরতাজা যুবক।

ময়নাতদন্তের পরে দিলপ্রীতের নিথর দেহ তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। পাশাপাশি ভারতীয় ন্যায়সংহিতার ১৯৪ ধারায় একটি মামলাও রুজু করেছে।  কানাডার দূতাবাসের তরফ থেকে বার বার দিলপ্রীতের ভিসার আবেদন খারিজ করা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কার্যত নির্বাক হয়ে গিয়েছে দিলপ্রীতের মা ও ঠাকুরমা।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু