শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে মামলা দায়েরকারী ওয়াজাহাত খান পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর অভিযোগের ভিত্তিতেই গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ‘ধর্মের বিষ’ ঢালায় অভিযুক্ত শর্মিষ্ঠা পানোলিকে। এবার সেই অভিযোগ কর্তা ওয়াজাহাত খানকেই গ্রেফতার করল পুলিশ। তিন তিন বার হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। সেই সমন উপেক্ষা করার অপরাধে গত কয়েকদিন ধরেই ওয়াজাহাতকে খুঁজছিল পুলিশ। অবশেষে সোমবার (৯ জুন)  গোপন সূত্রে খবর পেয়ে মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার এক বহুতল থেকে গ্রেফতার করা হয়েছে।

পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউড তারকারা নীরব থাকায় তাঁদের বিঁধে সমাজমাধ্যমে এক ভিডিও পোস্ট করেছিলেন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ এবং কট্টর হিন্দুত্ববাদীদের নয়া ‘পোস্টার গার্ল’ শর্মিষ্ঠা পানোলি। ওই ভিডিওতে বলিউড তারকাদের নিশানা করেই ক্ষান্ত হননি তিনি, এমনকী মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধেও ‘ধর্মীয় বিষ’ উগরে দিয়েছিলেন। ওই ভিডিও নিয়ে শোরগোল হতেই তড়িঘড়ি মুছে ফেলেন কলকাতার আনন্দপুরের অভিজাত আবাসনের বাসিন্দা শর্মিষ্ঠা। যদিও তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে খিদিরপুর থানায় নালিশ ঠোকেন ওয়াজাহাত খান। ওই অভিযোগের প্রেক্ষিতে ৩০ মে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় পুণের এক আইন কলেজের পড়ুয়া শর্মিষ্ঠাকে। আর ওই গ্রেফতারি নিয়ে রে-রে করে ঝাঁপিয়ে পড়ে গেরুয়া বাহিনী। গত ৫ জুন কলকাতা হাইকোর্টের তরফে তার জামিন মঞ্জুর করা হয়।

শর্মিষ্ঠা গ্রেপতার হওয়ার পরেই মামলাকারী ওয়াজাহাতের বিরুদ্ধে আসরে নেমে পড়ে কট্টর হিন্দুত্ববাদীরা। গলফ গ্রিন-সহ একাধিক থানায় তার বিরুদ্ধে হিন্দু দেব-দেবীকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে পাল্টা নালিশ টোকা হয়। ২ জুন ‘শ্রীরাম স্বাভিমান পরিষদ’ নামে একটি সংগঠনের তরফে মামলা দায়ের করা হয়। সমাজমাধ্যমে হিন্দুত্ববাদীরা অবিলম্বে ওয়াজাহাতকে গ্রেফতারের দাবিতে সরব হয়। আর তাতে চাপে পড়েই ওয়াজাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় গলফ গ্রিন থানা। যদিও গত ১ জুন থেকে উধাও হয়ে যান শর্মিষ্ঠা পানোলোর বিরুদ্ধে মামলাকারী। বেশ কয়েকবার সমন পাঠানো সত্বেও দেখা না করায় ওয়াজাহাতের সন্ধানে তল্লাশিতে নামে পুলিশ।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের