প্রতিকুল আবহাওয়া, মঙ্গলের পরিবর্তে বুধে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসের সাক্ষী থাকার জন্য ভারতীয়দের অপেক্ষা খানিকটা দীর্ঘতর হল। প্রতিকুল আবহাওয়ার জন্য মহাকাশযান  Axiom-4 -এর উ‍ৎক্ষেপণ  ২৪ ঘন্টার জন্য পিছিয়ে গিয়েছে। ফলে আগামিকাল মঙ্গলবার (১০ জুন) রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় নভশ্চর হিসাবে মহাকাশে পাড়ি দেওয়া হচ্ছে না শুভাংশু শুক্লার। মঙ্গলবারের পরিবর্তে বুধবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটার সময়ে মহাকাশে পাড়ি দেবেন তিনি। সোমবার রাতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) তরফে চেয়ারম্যান ভি নারায়ণ মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে গগনযানের মহাকাশে পাড়ি দেওয়ার সময় বদলের কথা জানিয়ে লিখেছেন, ‘প্রতিকুল আবহাওয়ার কারণে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় গগনযাত্রী পাঠানোর জন্য Axiom-4 মিশনের উৎক্ষেপণ ১১ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।১১ জুন ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় উ‍ৎক্ষেপণের নয়া সময় স্থির করা হয়েছে।’

১৯৮৪ সালে সোভিয়েত মহাকাশযানে চড়ে মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার রাকেশ শর্মা। প্রায় চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছেন শুভাংশু শুল্কা। তাঁর সঙ্গে থাকছেন  আমেরিকার পেগগি হুইটসন, পোল্যান্ডের সাওস উজনাস্কি-উইনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। এই অভিযানে পাইলট হিসেবে থাকবেন শুভ্রাংশু। ২০১৯ সালে ভারতের মহাকাশচারী হিসাবে নির্বাচিত হন তিনি। রাশিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন শুভাংশু।

গত মে মাসের ২৯ তারিখেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার। ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার মহাকাশে পাড়ি দেওয়ার কথা থাকলেও বেশ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে উ‍ৎক্ষেপণ কর্মসূচি পিছিয়ে ১০ জুন করা হয়েছিল। কিন্তু এবারে বাগড়া বসাল প্রতিকুল আবহাওয়া।  

 

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু