বিদ্যালয়ে আসার পর, টিফিন কিনতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ স্কুল ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: বিদ্যালয়ে আসার পর, টিফিন কিনতে বেরিয়ে নিখোঁজ ২ স্কুল ছাত্রী।পরিবারের অনুমান অপহরণ করা হয়েছে দুই শিশুকে।দুই শিশুকে খুঁজে পেতে তল্লাশি শুরু শান্তিপুর থানার।বিদ্যালয় থেকে টিফিন কিনতে বেরিয়ে দুই শিশু কন্যা নিখোঁজ। চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে(Shantipur)। জানা যায় নদীয়ার শান্তিপুর বাইগাছি পাড়ার বাসিন্দা অঙ্কিতা দত্ত, এবং অন্বেষা সাধুখা,দুজনেই শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জানা যায় ,মঙ্গলবার বিদ্যালয়ে আসার পর টিফিন কেনার নাম করে বিদ্যালয়ের গেটম্যানকে জানায় বাইরে যাওয়ার জন্য ।কিন্তু গেট ম্যান অনুমতি না দিলে তারা স্কুলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষিকারা দেখেন ওই দুই শিশু কন্যা শ্রেণিকক্ষে উপস্থিত নেই। বিষয়টি জানানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তপতি মুখার্জিকে।

এরপর বিদ্যালয়ে একাধিক সিসি ক্যামেরা(CCTV) খতিয়ে দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে টিফিন কেনার নাম করে মূল গেটের সামনে গিয়েছিল ওই দুই শিশু কন্যা। পরবর্তীতে গ্রেট ম্যান অনুমতি না দিলে তারা বিদ্যালয়ের পেছনের দিকের গেট দিয়ে বেরিয়ে যায়। যদিও স্কুলের নিয়ম অনুযায়ী দশটা চল্লিশে মূল গেট বন্ধ হয়। সে কারণেই গেটম্যান তাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। অপরদিকে পরিবারের অভিযোগ তাদের শিশু কন্যারা কোনদিনই একা একা রাস্তাঘাটে চলাফেরা করে না ।এমনকি অভিভাবকরা সঙ্গে নিয়েই বিদ্যালয়ে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজ করেন। মঙ্গলবার সকালেও দুই পরিবারের পক্ষ থেকে অভিভাবকরা তাদের দুই শিশু কন্যাকে বিদ্যালয়ে নিয়ে যায়। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ যে সিসিটিভি ফুটেজ দেখেছে। তাতে দেখা যাচ্ছে, দুই পরিবারের শিশু কন্যা একসাথেই পেছনের গেট দিয়ে বেরিয়েছে। তবে তারা স্কুল ছুটি পর্যন্ত অপেক্ষা করেছিলেন ।যদি ছুটির সময় তারা ফিরে আসে। তাতে কোন ভাবে তাদের দুই পরিবারের শিশু কন্যা ফিরে না আসায় শান্তিপুর থানার দারস্ত হয়েছেন দুই শিশু কন্যার পরিবার। তাদের দাবি তাদের শিশু কন্যাকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে।

প্রশাসনের কাছে দুই পরিবারের আবেদন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিতকরণ করে তাদের শিশু কন্যাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক শান্তিপুর থানার পুলিশ। অপরদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা প্রকাশ্যে আসার পরেই শান্তিপুর থানাকে জানিয়ে সমস্ত বিবরণ দেয় এবং সমস্ত সিসিটিভি ফুটেজ স্কুল থেকে প্রশাসনের হাতে প্রদান করে। তবে পৌরসভার লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে শান্তিপুর মতিগঞ্জ মোড়ের দিকে সেনকো গোল্ড এর কাছাকাছি হেঁটে হেঁটে গেছে । যদিও দুই শিশু কন্যার পরিবারের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দুই শিশু কন্যার নিখোঁজ হওয়ার ঘটনায় দুই পরিবারই যথেষ্টই ভেঙে পড়েছে এবং এলাকায়ও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি