বিধানসভাটা ‘বাজারি বক্তৃতা’ করার জায়গা নয়, সতর্ক করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে করা মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে এই বিতর্কিত বিষয়টি নিয়ে স্বাধিকা ভঙ্গের অভিযোগ এনেছেন তৃণমূলের তিন বিধায়ক। এই বিষয়টি তদন্তের জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandopadhay) স্বাধিক ভঙ্গ কমিটিকে পাঠিয়েছেন। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা এর আগে বলেছেন তার কাছে লিখিত জানতে চাইলে তিনি যথাযথ উত্তর দেবেন। এই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, তিনি অনেকজন বিরোধী দল নেতাকে দেখেছেন। বর্তমানে যিনি বিরোধী দলনেতা রয়েছেন তিনি যে ধরনের মন্তব্য করছেন এবং যেসব কথা তিনি বলছেন তা কখনো শোনেন নি।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দল নেতাকে সতর্ক করে বলেন, বিধানসভাটা ‘বাজারি বক্তৃতা’ করার জায়গা নয়। বিধানসভায় যা কিছু বক্তব্য পেশ হয় তার রেকর্ড থাকে। সাংবাদিকরা অধ্যক্ষ কে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী(CM) কি ‘হামটি ডামটি’ শব্দ প্রয়োগ করেছিলেন? বিধানসভার অধ্যক্ষ এই প্রশ্নের উত্তরে বলেন এই বিষয়টি তাকে রেকর্ডে দেখতে হবে কোন ঘটনা প্রসঙ্গে এই শব্দ এসেছিল কিনা। তবে তিনি এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর কন্ঠ থেকে শোনেননি বলে অধ্যক্ষ বলেন। রাজ্যের বিরোধী দলনেতা(Opposition Leader) যেভাবে মন্তব্য করছেন এ বিষয়ে রীতিমতো বিরক্ত প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যদি বিরোধীদল নেতা স্বাধিকা ভঙ্গের নোটিশ না মানেন তাহলে তিনি স্বাধিকা ভঙ্গের কমিটি যখন তাকে ডাকবে তিনি সেখানে গিয়ে যা বলার বলবেন।কমিটি এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে।

তার কাছে বিষয়টি কমিটিকে পাঠানো প্রয়োজন বলে মনে হয়েছে তাই তিনি সেখানে পাঠিয়ে দিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান বিধানসভার অধ্যক্ষ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে যে বিশেষ প্রস্তাব বিধানসভায় আনা হয় সেখানে মুখ্যমন্ত্রী নাকি পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন বিরোধী দলনেতার এই মন্তব্যকে ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। এই ঘটনার পর তৃণমূলের তিনজন বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করার অভিযোগ এনে স্বাধিকা ভঙ্গের প্রস্তাব জমা দেন বিধানসভার অধ্যক্ষকে।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা