‘আমি পাগল নই…’, আরসিবি কেনা নিয়ে নীরবতা ভাঙলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দীর্ঘ ১৭ বছরের ট্রফির খরার অবসান ঘটেছে। ১৭ বছর বাদে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর তার পরেই বাজারে দাবানলের মতো রটে গিয়েছে, আরসিবিকে বিক্রি করে দিতে চাইছেন দলটির বর্তমান কর্ণধাররা। ১৭ হাজার কোটি টাকা দাম রেখেছেন। সম্ভাব্য ক্রেতা হিসাবে বেশ কয়েকটি সংস্থা এগিয়েও এসেছে। সম্ভাব্য ক্রেতা হিসাবে শোনা গিয়েছে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা দাপুটে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের নামও।

তবে বুধবার (১১ জুন) এ বিষয়ে নীরবতা ভেঙেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘আমি পাগল নই। ছোটবেলা থেকেই আমি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য, এটুকুই। আমার হাতে সময় নেই, যদিও আমার কাছে ব্যবস্থাপনার অংশ হওয়ার প্রস্তাব ছিল। আমার আরসিবির কেন দরকার হবে? আমি রয়্যাল চ্যালেঞ্জও পান করি না।’

ডিয়াজিও পিএলসি ভারতে তাদের সহযোগী সংস্থা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মাধ্যমে RCB পরিচালনা করে। সূত্রের খবর, তারা ইতিমধ্যেই সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং এই বিক্রির প্রক্রিয়া পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগের কথা ভাবছে। তবে, এখনও পর্যন্ত বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।এই খবর প্রকাশ্যে আসার পর ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এর শেয়ারের দাম অনেকটা বেড়েছে। মঙ্গলবার সকালে শেয়ারের দাম ৩.৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম কিনেছিলেন বিজয় মালিয়া। তিনি তখন কিংফিশার এয়ারলাইন্সের মালিক। কিন্তু মালিয়ার আর্থিক সংকট এবং ঋণের জালে জড়িয়ে পড়ার কারণে তার ব্যবসায় ধস নামে। এই সুযোগে ডিয়াজিও পিএলসি তাদের ভারতীয় সহযোগী সংস্থা ইউনাইটেড স্পিরিটস এর মাধ্যমে RCBর মালিকানা কিনে নেয়। এরপর থেকে RCB তাদের ব্র্যান্ডিং এবং জনপ্রিয়তা বাড়িয়েছে, তবে শিরোপা জয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

RCBর মালিকানা বদল হলে দলের ভবিষ্যৎ কী হবে? নতুন মালিকরা কি দলের বর্তমান খেলোয়াড় এবং কোচিং স্টাফের ওপর ভরসা রাখবেন, নাকি নতুন কৌশল আনবেন? এই প্রশ্নগুলো এখন ভক্তদের মনে ঘুরছে। তবে একটা জিনিস নিশ্চিত, RCBর ভক্তরা সবসময় দলের পাশে থাকবে।

 

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া