৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন, অগ্নিপরীক্ষা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

বাজেট ১ ফেব্রুয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবশেন শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। পরের দিন, ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই চলবে আসন্ন বাজেট অধিবেশন। 

অধিবেশন দুটি পর্বে ভাগ করা হয়েছে।  প্রথম অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ১৪ মার্চ, চলবে  আট এপ্রিল পর্যন্ত।  করোনার আবহে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট কার্যত তাঁর কাছে অগ্নিপরীক্ষা। অতিমারির প্রথম পর্বে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছিল। অন্যদিকে, আন্তর্জাতিক অর্থভাণ্ডা আগাম জানিয়ে দিয়েছে করোন এবং অমিক্রনের ফলে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। এই অবস্থায় অর্থমন্ত্রী সীতারমন ১ ফেব্রুয়ারি পেশ করবেন ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। এই বাজেট আরও অন্য একটি কারণে গুরুত্বপূর্ণ। 

সামনেই পাঁচ রাজ্যে ভোট। অন্যদিকে, এক বছর ধরে দেশের অন্নদাতারা তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছে। আন্দোলনের চাপের কাছ নতিস্বীকার করে কেন্দ্র আইন প্রত্যাহার করে নিয়েছে ঠিকই। তবে কৃৃষকদের মূল দুটি দাবির ব্যাপারে কেন্দ্র এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। একটি ফসলের ন্য়ূনতম সহায়ক মূল্য বৃদ্ধি। অন্যটি কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার। অন্নদাতারা সরকারকে আল্টিমেটাম দিয়ে জানিয়েছে, আসন্ন সাধারণতন্ত্র দিবসের আগে  কেন্দ্র তাদের দুটি দাবি না মানলে তারা ফের পথে নামবে। ২৬ জানুয়ারির দিকেও তাকিয়ে যেমন দেশবাসী, তাকিয়ে আসন্ন ১ ফেব্রুয়ারির দিকেও।  

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের