পঞ্জাবে হাড়হিম ঘটনা! পার্কিংয়ে থাকা গাড়ি থেকে মিলল জনপ্রিয় নেটপ্রভাবীর মৃতদেহ

পঞ্জাবের ভাতিন্ডা আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার হল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কৌরের মৃতদহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা! পঞ্জাবের ভাতিন্ডা আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার হল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কৌরের মৃতদহ। বুধবার রাতে পুলিশ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত নেটপ্রভাবী লুধিয়ানার লক্ষ্মণ নগরের বাসিন্দা। যার সোশ্যাল মিডিয়ায় প্রায় ৩.৮৩ লক্ষ অনুরাগী রয়েছে। অনলাইনে দারুণ সক্রিয় ছিলেন কমল কৌর। যেখানে তিনি নিয়মিত রিল ভিডিও শেয়ার করতেন। মোট কথা, বিতর্কিত বক্তব্য এবং কার্যকলাপের জন্য সোশ্যাল মিডিয়ায় বিরাট খ্যাতি ছিল তাঁর। এই মূহুর্তে পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে। আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। অতীতে তাঁর একাধিক মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়ায়। যাকে হাতিয়ার করেই তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

তথ্য অনুযায়ী, ভাতিন্ডার আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিন কয়েক ধরেই গাড়িটি পার্কিংয়ে দাঁড়িয়েছিল, এপ্রিলে গাড়িটি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। এবং খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। এবং গাড়ির দরজা খুলতেই ভিতরে ইনফ্লুয়েন্সারের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। পুলিশ জানিয়েছে, যে গাড়িতে তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছে, সেই গাড়িটি ইনফ্লুয়েন্সারের নামেই নিবন্ধিত ছিল। তবে প্রাথমিক তদন্তে, মেয়েটির শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই মেয়েটি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। এটাও হতে পারে যে, তাঁকে খুন করে তাঁর মৃতদেহ গাড়িতে করেবিশ্ববিদ্যালয় চত্বরে রেখে গিয়েছে খুনি। সূত্রের খবর অনুযায়ী, কাঞ্চন সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন। তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার ছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Kanchan Kumari (@kamalkaurbhabhi)

তিনি নানা বিতর্কেও জড়িত ছিলেন। তাঁর অনেক পোস্ট এবং ভিডিও আলোচনায় ছিল, যার কারণে অনেকের সঙ্গেই তাঁর মতবিরোধ ছিল। তবে এই ঘটনাটি কোনও প্রতিদ্বন্দ্বিতা বা সাইবার বিরোধের কারণে ঘটেছে কিনা তা তদন্ত করছে পুলিশ। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তরুণীর সঠিক মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে ভাতিন্ডার পুলিশ সুপার নরেন্দ্র সিংহ বলেছেন, গত রাতে ভাতিন্ডার আদেশ হাসপাতালের পার্কিং লটে এক মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে। ওই মহিলার নাম কমল কৌর, তিনি লুধিয়ানার বাসিন্দা। কমল কৌর ছিলেন একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আপত্তিকর ভাষা ব্যবহার করে ভিডিও পোস্ট করার জন্য পরিচিত ছিলেন তিনি। কমলের আসল নাম কাঞ্চন তিওয়ারি। এই হত্যাকাণ্ডের তদন্ত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে। ঘটনাস্থল পরীক্ষা করে প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের