আহমেদাবাদে ভেঙে পড়া বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিমানে ২৪২ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। যার মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ দুর্ঘটনা। আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। প্রায় ৬২৫ ফুট থেকে ভেঙে পড়ল বিমান। মাত্র ৭ মিনিটেই সব শেষ। যা কিনা গত দেড় দশকে সবথেকে বড় বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১:১৭ মিনিট নাগাদ আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটেছে। যেখানে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি নির্মীয়মাণ বাড়িতে ভেঙে পড়ে। যেটি ১১ বছরের পুরোনো বিমান ছিল। আকাশে ওড়ার মুখেই বিপর্যয় ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানে ২৪২ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। যার মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। যিনি ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। টিকিট বুকিংয়ের তালিকা অনুযায়ী, তিনি ধ্বংস হয়ে যাওয়া বিমানে ছিলেন। কিন্তু কী হল তাঁর?

ইতিমধ্যেই কমপক্ষে ১২ অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ বিমানবন্দরের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। এছাড়া স্থানীয়দেরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। ফায়ার ব্রিগেডের ৭টি গাড়ি এয়ারপোর্টে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ফ্লাইটটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার রয়েছেন। আর যাত্রীদের মধ্যে কানাডার ১ জন, পর্তুগালের ৬ জন এবং ব্রিটেনের ৫২ জন বিদেশী যাত্রী ছিলেন। এছাড়াও যাত্রীদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। যাঁর টিকিট বুকিং পাওয়া গিয়েছে। তিনি কেমন আছেন, সেই খবর এখনও পাওয়া যায়নি।

এক সরকারি বিবৃতিতে, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ৪০ টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। বিমান দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন। এই মুহূর্তে গুজরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী আমিত শাহ। জানা গিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। তাঁর সঙ্গে ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার। ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি। তাঁর ৮২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। সহ-পাইলটের ১১০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের টানা ২০০ ঘণ্টা এলটিসিতে বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। আর সহ-পাইলটের ১১ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের