দেখে নিন স্বাধীন ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ভয়াবহ বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আহমেদাবাদ। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে। একটি নির্মীয়মান বহুতলে ধাক্কা লেগে টেক অফের সময় বিপর্যয়ের মুখে পড়ে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার। ৫৯ জন বিদেশি যাত্রী ছিলেন। তার মধ্যে কানাডার ছিলেন ১ জন, ব্রিটেনের ৫২ জন, পর্তূগালের ৬ জন। ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। এখনও পর্যন্ত ৫০ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। চলছে উদ্ধার কার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন মোদি। সারা বিশ্বে এমনই আরও কিছু বিমান দুর্ঘটনা ঘটেছিল যা একইরকম ভয়াবহ ও মর্মান্তিক।

৭ আগস্ট, ২০২০: কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাই-কোঝিকোড় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ১৮ জন নিহত, ১৭২ জন বেঁচে যান।

২২ মে, ২০১০: ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাই-ম্যাঙ্গালোর বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে ১৫৮ জন নিহত হন। ৮ জন বেঁচে যান।

১৭ জুলাই, ২০০০: অ্যালায়েন্স এয়ার ফ্লাইট ৭৪১২ পাটনার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল। এতে আকাশেই মারা যান ৫৫ জন। উদ্ধারের পর মৃত্যু হয় ৫ জন।

১২ নভেম্বর, ১৯৯৬: চরখি দাদরিতে সৌদি আরব এয়ারলাইন্স এবং কাজাখাস্তান এয়ারলাইন্সের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষে উভয় বিমানের ৩৪৯ জন যাত্রীর সকলেই নিহত হন।

২৬ এপ্রিল, ১৯৯৩: ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি ঔরঙ্গাবাদ থেকে টেক অফের সময় রানওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়।  ৫৫ জন নিহত, ৬৬ জন আহত হন।

১৬ আগস্ট, ১৯৯১: ইম্ফলে অবতরণের সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়। তাতে ৬৯ জন নিহত হন।

১৪ ফেব্রুয়ারি, ১৯৯০: ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর শেষ মুহূর্তে বিধ্বস্ত হয়। ৯২ জন নিহত হন।

১৯ অক্টোবর, ১৯৮৮: আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছানোর শেষ মুহূর্তে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত। ১৩০ জন নিহত হয়েছিলেন সেবার।

২১ জুন, ১৯৮২: প্রতিকূল আবহাওয়ার কারণে মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত। ১৭ জন নিহত হন, ৯৪ জন বেঁচে যান।

১ জানুয়ারি, ১৯৭৮: বান্দ্রা উপকূলে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়ে ২১৩ জন নিহত হন।

১২ অক্টোবর, ১৯৭৬: ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান মুম্বইয়ে বিমানের ভেতরে আগুন লাগার কারণে বিধ্বস্ত হয়। তাতে ৯৫ জন নিহত হন।

৩১ মে, ১৯৭৩: দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়। ৪৮ জন নিহত, ১৭ জন আহত হন।

১৪ জুন, ১৯৭২: দিল্লি বিমানবন্দরের কাছে জাপান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৮২ জন আহত হন।

২৮ জুলাই, ১৯৬৩: মুম্বাই বিমানবন্দরের কাছে ইউনাইটেড আরব এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৬৩ জন নিহত হন।

৭ জুলাই, ১৯৬২: মুম্বইয়ের উত্তর-পূর্বে একটি পাহাড়ে আলিটালিয়া বিমান বিধ্বস্ত হয়। ৯৪ জন নিহত হন তখন।

২৫শে মে, ১৯৫৮: গুরুগ্রামে একটি অ্যাভ্রো ইয়র্ক বিমান বিধ্বস্ত হয়। বিমানে আগুন লেগে পাঁচ আরোহীর মধ্যে চারজন নিহত হন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের