দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লবণ বোঝাই মেশিন ভ্যান দুর্ঘটনা, মৃত ১, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,দইসাই:দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের দইসাই এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মেশিন ভ্যান চালক। জানা গেছে, লবণ বোঝাই দ্রুতগতির একটি যন্ত্রচালিত মেশিন ভ্যান হঠাৎ বিকল হয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই ভ্যানের নিচে চাপা পড়ে মৃত্যু হয় চালক সঞ্জয় জানার(Sanjay Rana)। আহত হন আরও দুই ব্যক্তি।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চলন্ত অবস্থায় হঠাৎ ভ্যানটির চাকা ভেঙে যায় এবং ভারসাম্য হারিয়ে পাশেই উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই মারিশদা থানার(Marishda P.S.) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, জাতীয় সড়কের(National Highway) উপর এই ধরনের অপরিকল্পিত যন্ত্রচালিত মেশিন ভ্যান চলাচল নিষিদ্ধ হলেও নিয়ম অমান্য করে প্রশাসনের চোখের সামনে দিব্যি চলছে এইসব যানবাহন। যার জেরে বারংবার ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে জাতীয় সড়কে আর এই ধরনের যানবাহন যাতে না চলে সেই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। কোনোভাবে এই ধরনের যানবাহন জাতীয় সড়কে এলে তৎক্ষণাৎ আটক করবে পুলিশ। ব্যবস্থা গ্রহণ করা হবে।

যন্ত্র চালিত উল্টে যাওয়া ভ্যানটি পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আহতদের সঙ্গেও কথা বলেছে পুলিশ।মৃত ভ্যান চালকের পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার ভ্যানচালকের দেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ভ্যানটি অতি দ্রুত গতিতে যাচ্ছিল নাকি যান্ত্রিক ত্রুটি হয় তা জানতে পুলিশ তদন্ত করছে।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি