আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের ২৪২ যাত্রীর কেউ বেঁচে নেই!

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ভেঙে পড়া লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইন বিমানের কোনও যাত্রীই বেঁচে নেই। ১০ বিমান ক্রু ও ২৩২ জন যাত্রীর প্রত্যেকেই সম্ভবত মারা গিয়েছেন। এ কথা জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জি  মালিক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘বিধ্বস্ত হওয়া বিমানটি চুরমার হয়ে গিয়েছে। ফলে কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই ধ্বংসস্তুপের ভিতর থেকে ১৭৬ যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। অনেকের শরীর আগুনে এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্তকরণ সম্ভব হচ্ছে না। তাই বিমানটিতে থাকা যাত্রীদের পরিবারের সদস্যদের দেহ শনাক্তকরণের জন্য ডেকে পাঠানো হয়েছে।’

এদিন দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ান দেয় এয়ার ইন্ডিয়ার ১৭১ বিমানটি। আহমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইক যাওয়ার কথা ছিল।  রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। উপরে ওঠার সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই সেটি মেঘানিনগরের কাছে বসতি এলাকায় চিকি‍ৎসকদের একটি আবাসনের উপরে ভেঙে পড়ে। বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিকের পাশাপাশি সাতজন পর্তুগিজ ও একজন কানাডার নাগরিক ছিলেন। বিমানটি ভেঙে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা  বাহিনী ও সেনা জওয়ানরা।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জি মালিক জানিয়েছেন, ‘ধ্বংসস্তুপের ভিতর থেকে ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে কারও বেঁচে থাকার কোনও সম্ভাবনাই ছিল না।’ উল্লেখ্য, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানটিতে যাত্রী হিসাবে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন বলে তাঁর পরিবারের ঘনিষ্ঠজনদের জানিয়ে দিয়েছেন গুজরাত পুলিশের ডিজি।  তবে কী কারণে বিমানটি ভেঙে পড়ল তা জানা যায়নি। কারণ অনুসন্ধানে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে।

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি থেকে গুজরাতে পৌঁছেও গিয়েছেন তিনি।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু