বিমান ভেঙে পড়ার পরেই হুড়মুড়িয়ে পড়ল বোয়িংয়ের শেয়ার দর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছে ১১ বছরের পুরনো একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বোয়িং বিমান। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। মোট ২৪২ জন যাত্রী ছিলেন ৭৮৭-৮ ড্রিমলাইনারে। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট সহ মোট ১২ জন ক্রু মেম্বার। ২৪২ জনেরই মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকার্য। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপালী ওই বিমানে ছিলেন। এই দুর্ঘটনার পর আহমেদাবাদের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার খবর সামনে আসতেই বৃহস্পতিবার  প্রিমার্কেট সেশনে boeing সংস্থার শেয়ার মূল্য সাত শতাংশ হ্রাস পায়। ফলে এই মুহূর্তে বোয়িং শেয়ার যারা কিনে বসে রয়েছেন তাঁদের জন্য দুঃসংবাদ। বোরিং হলো একটি মার্কিন আন্তর্জাতিক সংস্থা। যেটি সারা বিশ্বের বিমান, রোটারক্রাফট, রকেট, স্যাটেলাইট এবং মিসাইল ডিজাইন নির্মাণ এবং বিক্রি করে। বৃহস্পতিবার আহমেদাবাদে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিও ছিল একটি বোয়িং বিমান। এর মডেল ছিল boeing 787 ড্রিমলাইনার।

এই দুর্ঘটনার ফলে মার্কেট সেশনে বোয়িং সংস্থার শেয়ার মূল্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফ্রি সেশন মার্কেটে তথ্য অনুসারে বোয়িংয়ের শেয়ার ৬.৫৪% হ্রাস পেয়ে ২০০ ডলারে দাঁড়িয়েছে। বুধবার বোয়িংয়ের শেয়ারের দাম ২১৪ ডলারে এসে বন্ধ হয়ে যায়। যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ার প্রতি ২১৮.৮ ডলারের সামান্য কম। এই কোম্পানিটির মোট মার্কেট ক্যাপিটাল ছিল ১৬১. ৩৬ বিলিয়ন ডলার। বোয়িং ইন্ডিয়া জানিয়েছে তারা এই তথ্য সম্পর্কে জানে। তারা এই বিষয়ে আরও খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের