চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনামুক্ত হয়েই বলিউডের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণা

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে তিনি বেশ পরিচিত। বহু কাজ করেছেন আগেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলিউডে তিনি নতুন কোনও নাম নয়। তবে নতুন বছরে বলিউডের  কাজের দিকে একটু বেশিই নজর দিচ্ছেন অভিনেত্রী। করোনামুক্ত হয়েই কাজে ফিরতে প্রস্তুত ঋতুপর্ণা। আগামী মার্চ মাস থেকেই শুরু করবেন তাঁর  নতুন হিন্দি ছবি ‘অঘোরী’র শুটিং। তারপর তাঁর হাতে রয়েছে আরও একটি হিন্দি ছবি। তবে শুধু হিন্দি ছবিই নয় এর পাশাপাশি প্রথম ওয়েব সিরিজের জন্যও প্রস্তুতি নিচ্ছেন ঋতুপর্ণা। জানা যাচ্ছে হিন্দিতে দুটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। তার মধ্যে একটি হল ‘মার্ডার মিস্ট্রি’ ও অন্যটি হল ‘হরর’।

তবে প্রথম ওয়েব সিরিজে তিনি কাজ করলেও এই প্রথম তাঁর কাছে এই অফার এসেছে এমরটা কিন্তু নয়। এর আগে বাংলা ওয়েব সিরিজ ‘মোহমায়া’তেও কাজের প্রস্তাব এসেছিল ঋতুপর্ণার কাছে। তবে তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওয়েবে আসতে চলেছেন তিনি। তার জন্য প্রাথমিক পর্যায়ের আলোচনাও নাকি শেষ। 

হিন্দি ছবিতে কাজের পরিমান বাড়ার সঙ্গে সঙ্গে কি বাংলা ইন্ডাস্ট্রিতে কী কাজ কমিয়ে দেবেন ঋতুপর্ণা? এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি। টলিউডের ভালো পরিচালকের ডাক এলে অবশ্যই তিনি কাজ করবেন। বলে রাখা ভালো আগামী দিনে বেশ অনেকগুলি বাংলা ছবি মুক্তি পাবে তাঁর। এর মধ্যে রয়েছে- ‘বেলাশুরু’, ‘মায়াকুমারী’, ‘অন্তরদৃষ্টি’সহ আরও অনেকগুলি ছবি। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ