বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,পালসিট মোড়: পূর্ব বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেলারের ধাক্কায় মৃত্যু এক চালকের।প্রকাশ্যে আসে সিসিটিভির ফুটেজ। মৃত চালকের দেহ ময়নাতদন্ত হল শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,দুটো আলাদা লেন দিয়ে জাতীয় সড়কে উলটো দিক থেকে আসছিল দুই ভারী যান। একটি ট্রেলার গাড়ি যাচ্ছিল দুর্গাপুর থেকে কলকাতার দিকে। অপরদিকে কনটেনার গাড়িটি আসছিল কলকাতা থেকে দুর্গাপুরের (Durgapur) দিকে। পূর্ব বর্ধমানের পালসিট মোড়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে ডিভাইডার ভেঙে কন্টেনার গাড়িটি আচমকা ঢুকে পড়ে বিপরীত লেনে। সেই সময়ই সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা ট্রেলার গাড়িটি ওই কন্টেনারটিকে ।সঙ্গে সঙ্গে উল্টে যায় কন্টেনারটি। সংঘর্ষের তীব্রতায় দুটো গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এই ভয়াবহ ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার(Memery P.S.) পুলিশ। দু’জন চালককেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ট্রেলার চালকের। মৃত চালকের নাম সন্তোষ কুমার, বয়স আনুমানিক ২৭ বছর। শুক্রবার ওই চালকের দেহ ময়নাতদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের (Bardhaman Hospital) মর্গে ।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁর বাড়ি বিহার জেলার অন্তর্গত ফতেপুর এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার পুনর্গঠন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ