কেদারনাথের কাছে কপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: গুজরাতের পর ফের উত্তরাখণ্ডের আকাশে বিপর্যয় ঘটে গিয়েছে। রবিবার সকালে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। তাতে পাইলট-সহ মোট ৭ জন ছিলেন। অসমর্থিত সূত্রে খবর, সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রকাশ। এবার এই ঘটনায় শোক প্রকাশ করে X হ্যান্ডেলে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “অত্যন্ত দুঃখজনক বিষয়, এবার উত্তরাখণ্ড থেকে কেদারনাথ – গৌরীকুণ্ড – গুপ্তকাশী অঞ্চলে আজ সকালে আরও একটি বেসামরিক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। হেলিকপ্টারটিতে এক শিশু এবং পাইলট সহ ৭ জন আরোহী ছিলেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযানের ফলাফল কী হয় তা দেখার অপেক্ষায় রয়েছি। আমি হেলিকপ্টারে থাকা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি।”

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। রবিবার সকালে কেদারনাথ থেকে উত্তরকাশী যাচ্ছিল কপ্টারটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান।

গৌরীকুণ্ড এবং ত্রিযুগীনারায়ণের মধ্যে একটি দুর্গম স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন গাড়োয়ালের IG রাজীব স্বরূপ। হেলিকপ্টার ভাঙার পরপরই শুরু হয়ে যায় উদ্ধারকাজ। হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশন কোম্পানির ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, কপ্টারটি ওড়ার কিছুক্ষণ পরই আচমকা নীচে নামতে শুরু করে। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে। কপ্টারে থাকা সকলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

উত্তরাখণ্ডের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘রুদ্রপ্রয়াগের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর মিলেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। সকল যাত্রীর নিরাপত্তা কামনাও করছি।”

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের