কেদারনাথ দুর্ঘটনার জের, চারধামে আপাতত স্থগিত হেলি পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: রবিবাসরীয় সকালে ফের দুঃসংবাদ। গুজরাতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ার বিভীষিকাময় সংবাদ, দৃশ্য ৩ দিন কেটে গেলেও কেউ ভুলতে পারেনি। তার মধ্যে ফের উত্তরাখণ্ডের আকাশে বিপর্যয়। রবিবার সকালে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। তাতে পাইলট-সহ মোট ৭ জন ছিলেন। অসমর্থিত সূত্রে খবর, সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে প্রকাশ। তারপরেই সাময়িক সময়ের জন্য কপ্টার পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।

রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনার আধিকারিক নন্দন সিং রাজওয়ারের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম ছিল। সেই কারণেই পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গৌরীকুণ্ডের জঙ্গলে কপ্টারটি ভেঙে পড়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গৌরীকুণ্ড এবং ত্রিযুগীনারায়ণের মধ্যে বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

এই দুর্ঘটনার পর চারধাম অঞ্চলে সমস্ত হেলিকপ্টার পরিষেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (UCADA) এবং সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (DGCA) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। চারধাম যাত্রাপথে হেলিকপ্টার পরিচালনার বারবার উদ্বেগের মধ্যে পড়ছে। এর আগেও এমনই সমস্যার সৃষ্টি হয়েছিল। ভেঙে পড়েছিল হেলিকপ্টার। তাই সুরক্ষা ব্যবস্থাগুলির যথাযথ পর্যালোচনা না হওয়া পর্যন্ত অস্থায়ী স্থগিতাদেশ বহাল থাকবে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী রাজ্যজুড়ে হেলি পরিষেবার জন্য অবিলম্বে কঠোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) গঠনের নির্দেশ দিয়েছেন। এসওপি অনুসারে এবার থেকে যে কোনও উড়ানের আগে হেলিকপ্টারের প্রযুক্তিগত অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা এবং আবহাওয়ার অবস্থা মূল্যায়ন করা বাধ্যতামূলক করা হবে।

মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটি হেলি অপারেশন সম্পর্কিত সমস্ত নিরাপত্তা এবং প্রযুক্তিগত দিকগুলির একটি বিস্তৃত পর্যালোচনা করার পাশাপাশি সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।

এছাড়াও, হেলি দুর্ঘটনার তদন্ত কমিটিরকে মুখ্যমন্ত্রী রাজ্যে অতীতের হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে এই সর্বশেষ ঘটনাটি তদন্তে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। কমিটি কেদারনাথের কাছে সাম্প্রতিকতম দুর্ঘটনা সহ প্রতিটি হেলিকপ্টার দুর্ঘটনার কারণগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে। প্যানেলটি দোষী ব্যক্তি বা সংস্থাগুলিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী ধামী রাজ্যে হেলি পরিষেবাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছিলেন। তীর্থযাত্রার সুবিধা থেকে শুরু করে দুর্যোগ ত্রাণ এবং জরুরি পরিষেবা সব কিছুর জন্য হেলি পরিষেবা সহায়ক হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে তিনি জোর দিয়েছেন যাত্রীদের নিরাপত্তার দিকেই।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের