মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে বোমাতঙ্ক, মিলল না কিছু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই :  মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট (US consulate) জেনারেল অফিসে বোমা হামলার হুমকি। শনিবার রাতে বোমাতঙ্ক ছড়ায় মার্কিন কনস্যুলেটে। আচমকাই একটি ফোন আসে। সেখানেই বলা হয়, অফিসে বোমা লোকানো আছে।

শনিবার রাতে ফোন আসের সঙ্গে সঙ্গে খবর যায় বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC Police Station) থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা। বম্ব স্কোয়াডকে (Bomb Squad) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন তাঁরা। গোটা অফিস চত্বর ঘুরে দেখা এবং তল্লাশি চালিয়ে কিছু মেলেনি বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শনিবার রাতের দিকে আচমকাই একটি ফোন আসে মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে। ওই অফিসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ফোন ধরলে জানানো হয়, ওই অফিসে লোকানো রয়েছে বোমা। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তড়িঘড়ি খবর যায় পুলিশে। তাঁরাই বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান আধিকারিকরা। গোটা অফিস চত্বর ঘুরে দেখে কিছুই খুঁজে পাওয়া যায়নি। তারপরেই পুলিশের প্রাথমিক অনুমান কেউ আতঙ্ক ছড়াতেই এই ফোন করেছে।

তল্লাশি চালিয়ে কিছু না পাওয়া যাওয়ার পরে  মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় (BKC)  অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত জানার চেষ্টা করছেন তাঁরা। পুলিশ ওই অজ্ঞাত ফোনের উৎস খুঁজে বের করতে চাইছে। ফোন নম্বর দেখে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গিয়েছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের